মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুলাই) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ র‌্যালী ও মানববন্ধন করেছে মাদকাসক্ত পূণর্বাসন ও সহায়তা কেন্দ্র ‘প্রয়াস’।

এসময় বক্তারা বলেন, মাদক দেশকে নষ্ট করছে, জাতিকে ধ্বংস করছে, পরিবারকে নষ্ট করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদকের গেটওয়ে ধুমপান বা তামাক জাতদ্রব্য সেবন, এসব থেকে আমাদের শিক্ষার্থীদের দূরে রাখতে হবে। শিক্ষকরা হচ্ছেন সবচেয়ে বড় অভিভাবক, তাঁদের কথা শিক্ষার্থীরা শোনে এবং মানে।

এছাড়াও তারা আরো বলেন, শুধু প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না, মাদক নির্মূলে জনগণকে নিজের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সামাজিক ও পারিবারিক ভাবে সচেতনতা বৃদ্ধি করে মাদকের কুফল নির্মূল করতে হবে।

এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন, প্রয়াস মাদকাসক্ত পূণর্বাসন কেন্দ্রের জেনারেল ম্যানেজার কবির হোসেন সহ প্রতিনিধি কর্মকর্তা ও সুস্থতা প্রাপ্ত আসক্ত ব্যক্তিজন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..