মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

ফতুল্লার পাগলায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে রায়হান (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার  দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাকে ফতুল্লা থানার পাগলা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত রায়হান পাগলা বৈরাগিবাড়ী খালপাড় এলাকার আইয়ুব আলীর পুত্র।

এ ঘটনায় মাদ্রাসা ছাত্রটির মা বাদী হয়ে বলাৎকারের অভিযোগ এনে গ্রেফতারকৃত রায়হানকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর পু্ত্র পাগলা বৌ বাজার এলাকায় স্থানীয় একটি মাদ্রাসায় দুই মাস পূর্বে আবাসিক ছাত্র হিসেবে নুরাণী বিভাগে ভর্তি হয়। অপরদিকে গ্রেফতারকৃত রায়হান একই এলাকায় ভাড়ায় বসবাস করায় তাদের পূর্ব পরিচিত ছিলো। সে সুবাদে বাদীর ছেলের সাথে গ্রেফতারকৃত রায়হানের সু-সম্পর্ক গড়ে উঠে। ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ হলে বাদীর পুত্র ৩ এপ্রিল বাসায় চলে আসে। এরপর গ্রেফতারকৃত রায়হান বাদীর পুত্রকে নিয়ে এলাকায় বিভিন্ন স্থানে ঘুরে ফিরতো এবং মজা কিনে দিতো। ১৭ এপ্রিল দুপুর সাড়ে ১২ টার দিকে বাদীর পু্ত্র পাগলা বৈরাগি বাড়ী খালপাড়ে খেলার সময় গ্রেফতারকৃত রায়হানসেখানে গিয়ে বলে যে তার মা তাকে বাসায় যেতে বলেছে। তখন গ্রেফতারকৃত রায়হান বাদীর পুত্র কে বৈরাগি বাড়ীর একটি পরিত্যক্ত বাড়ীর ভিতরে নিয়ে গিয়ে বলাৎকার করে। সেখান থেকে বাসায় এসে বাদীর পু্ত্র সব কিছু খুলে বলে।

এই ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..