মাদ্রাসা ছাত্র হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মাদ্রাসা ছাত্র হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

মাদ্রাসা ছাত্র হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
মাদ্রাসা ছাত্র হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদরাসা ছাত্র মাহাবুব হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সৈকত (২৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সৈকত উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামের বিল্লালের ছেলে। নিহত মাহাবুব ওই গ্রামের আশকর আলীর ছেলে। নিহত মাহবুব বন্দর কওমী মাদ্রাসায় পড়ালেখা করতেন।

র‌্যাব-১১’র এএসপি সনদ বড়ুয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, চলতি বছরের ১৭ মে মাহাবুব কয়েকজন ‘খারাপ’ ছেলেদের সঙ্গে খেলাধুলা করলে তার বড় ভাই আবু হানিফ শাসন করেন। এতে মাহাবুব রাগ করে বাড়ি থেকে চলে যায়। পরে রাত ১২টার দিকে বস্ত্রহীন মৃত অবস্থায় সেন্দী ধান ক্ষেতে মাহাবুব এর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আবু হানিফ আড়াইহাজার থানায় মামলা করেন।

গত ৩১ জুলাই জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এস এম এরশাদুল আলম এই মামলার আসামী সৈকত, কাউছার ও শামীমকে মাদ্রাসার ছাত্র মাহাবুব হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। আসামিদের মধ্যে মো. কাউছার জেল হাজতে আটক থাকলেও অপর দুই আসামি মো. সৈকত ও শামীম দীর্ঘদিন আত্মগোপনে ছিলো। এরই ধারাবাহিকতায় এক অভিযানে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে পলাতক আসামি সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

র‌্যাব আরও জানায়, আদালতে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে তাস খেলা নিয়ে সেদিন ১৭ মে রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেই দ্বন্দ্বেই মাহাবুবকে ছুরিকাঘাতে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখে সৈকত, শামীম ও কাউসার।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..