মানুষের জীবন নিয়ে ব্যবসা হতে পারে না : ডিসি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মানুষের জীবন নিয়ে ব্যবসা হতে পারে না : ডিসি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

মানুষের জীবন নিয়ে ব্যবসা হতে পারে না : ডিসি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
মানুষের জীবন নিয়ে ব্যবসা হতে পারে না : ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, মানুষের জীবন নিয়ে ব্যবসা হতে পারে না। রেস্টুরেন্টগুলো আইন অনুযায়ী যা যা থাকার দরকার তা যেন রাখে। আমরা দেখেছি রেস্টেুরেন্টগুলো আবাসিক এলাকায় করা হচ্ছে। বেইলি রোডের মতো দুঃখজনক ঘটনা যেন নারায়ণগঞ্জে না ঘটে এজন্য আমাদের টিম কাজ করছে। ক্রামান্বয়ে রেস্টুরেন্টগুলো আবাসিক ভবন থেকে বাইরে স্থানান্তর করা হবে। রেস্টেরেন্ট রেস্টুরেন্ট এর জায়গায় থাকবে। তাদের সকল দপ্তরের ছাড়পত্র আছে কি না আমরা তা দেখবো।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে আদালতপাড়ায় র‍্যালি বের করা হয়।

তিনি আরও বলেন, রমজানে ব্যবসায়ীদের বলবো যার যার অবস্থান থেকে কম লাভ করে প্রকৃত খাবারটা মানুষকে দেন। ভোক্তার যে অধিকার তা যেন সংরক্ষণ হয়, সেদিকে সবাই খেয়াল রাখবেন। আমরা নিজেরাই ভোক্তা আবার নিজেরাই বিক্রেতা। আমরা কেউ একটি পণ্য বিক্রি করি আবার অন্য একটি পণ্য ক্রয় করি। কোন না কোনভাবে প্রত্যেকেরই কিন্ত অধিকার খর্ব হচ্ছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক নয় রাষ্ট্রের নাগরিক হিসেবে অনুরোধ করবো প্রত্যেকে যেন যার যার ব্যবসাটা সঠিকভাবে করি। আমরা ন্যায্য মূল্য রাখি। ভেজালমুক্ত নির্ভেজাল খাবার যেন মানুষ খেতে পারে সেই উদ্যোগটা গ্রহণ করি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ সুগার এন্ড ওয়েল মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শংকর সাহা, ক্যাব, নারায়ণগঞ্জ’র সাধারণ সম্পাদক কাজী দলিল উদ্দিন দুলাল, হোটেল-রেস্তোরা মালিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির, বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি শাহীনসহ আটা-ময়দা মালিক সমিতি, চাল আড়ৎদার মালিক সমিতি, ড্রাগ এন্ড কেমিস্ট ব্যবসায়ী সমিতি, নিতাইগঞ্জ ব্যবসায়ি সমিতি, কালিবাজার ব্যবসায়ী সমিতি ও দিগুবাবু বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..