মানুষের ভোটাধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : মামুন মাহমুদ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মানুষের ভোটাধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : মামুন মাহমুদ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ রাজশাহীতে গর্তে পড়া শিশু সাজিদ বেঁচে নেই নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার লাঠি হাতে হকার উচ্ছেদ করলেন টিপু ফতুল্লায় সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক ফতুল্লা দলিল লেখক সমিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে চাঁদাবাজ-অবৈধ অস্ত্রধারীদের কোনো অবস্থান নেই : এসপি যানজট, নিরাপত্তাহীনতা ও দূষণ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ দাবি পেশাদার সাংবাদিকদের ঐক্য হলেই অপসাংবাদিকতা দূর হবে ফতুল্লায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দুই বাংলার আলো ছড়ানো লেখক শাম্মী তুলতুল কথিত সাংবাদিক শামীমাসহ ৩ জন আটক, পুলিশ-সাংবাদিকদের হুমকি বিয়ে করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ, কনে ছাত্রশক্তির নেত্রী প্রেমের টানে আড়াইহাজারে চীনা তরুণ দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম : স্বরাষ্ট্র উপদেষ্টা

মানুষের ভোটাধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
মানুষের ভোটাধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : মামুন মাহমুদ

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, যে ভোটের অধিকারের জন্য এতো জীবন দিতে হলো, সে ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। এখনো বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, মানুষের ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের ভোটের অধিকার ও আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে। এই সরকারকে অবশ্যই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। আপনাদের কাছে অনুরোধ সবাই সতর্ক থাকবেন।

বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী নেতৃত্বে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হলেও আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেননি। আমরা ১৫ বছর ধরে জনগনের ভোটের অধিকার আদায়ের লড়াই করছি। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন, গুম হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, অনেকে বাড়িঘর ছাড়া ছিলেন। শীতের দিনে অনেকে ফ্লোরে ঘুমিয়েছেন। নিজের স্বার্থে নয়, দলের স্বার্থে, জনগনের স্বার্থে এই আন্দোলন করেছেন। এখনো ষড়যন্ত্র করে চলছে ষড়যন্ত্রকারীরা। তাই সকল কে সতর্ক থাকতে হবে। রাজপথে যেমন অতিতে ছিলাম এখনো আছি। আমাদের নেতা তারেক রহমান একটা ভিন্ন প্রেক্ষাপটে এ কমিটি দিয়েছেন। আমাদের সবার দায়িত্ব দলকে শক্তিশালী করা। জেলা বিএনপির হাত কে শক্তিশালী করতে আমরা ফতুল্লা থানা বিএনপির সাথে কাজ করতে চাই।

এসময় উপস্থিত আরও ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি হানিফ মিয়া, সহ সাধারণ সম্পাদক আনিছ মিয়া, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সুমন আকবর,সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আরিফ মন্ডল,এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দল শাখার সভাপতি বাবুল আহম্মেদ, ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু,নারায়নগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান,ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, ফতুল্লা থানা তাতি দলের সভাপতি ইউনুস মাস্টার ও যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..