হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন বলে জানান এ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ।
তিনি জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা একটি ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক এসএম শফিকুল ইসলামকে জেরা করার দিন ধার্য ছিল। এই সময় আসামির কাঠগড়ায় উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না। পরে, আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে, গত ৪ এপ্রিল এই আদালতে ধর্ষণ মামলাটিতে জামিন পেয়েছিলেন মামুনুল হক।
আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, ‘মামুনুল হক শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বলেছেন। আমরা আদালতে সময়ের আবেদন করেছিলাম। আদালত নামঞ্জুর করে দেন।’
আপনার মন্তব্য প্রদান করুন...