মাসদাইরে কিশোর গ্যাংয়ের হামলায় ছাত্রলীগ নেতাসহ আহত ৪
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মাসদাইরে কিশোর গ্যাংয়ের হামলায় ছাত্রলীগ নেতাসহ আহত ৪
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

মাসদাইরে কিশোর গ্যাংয়ের হামলায় ছাত্রলীগ নেতাসহ আহত ৪

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
মাসদাইরে কিশোর গ্যাংয়ের হামলায় ছাত্রলীগ নেতাসহ আহত ৪

ফতুল্লায় পশ্চিম মাসদাইর বাড়ৈভোগ এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, চুরিসহ নানাবিধ অপকর্মের প্রতিবাদ করায় কিশোরগ্যাং লিডার ফেরদৌস ও দানিয়াল গ্রুপের হামলায় ছাত্রলীগ নেতা অনিকসহ প্রায় ৩/৪জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় অনিকের নানা রমিজউদ্দিন রমু বাদী হয়ে ফেরদৌস ও দানিয়ালগংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।

থানায় এজাহার সুত্রে জানা যায়,কিশোরগ্যাং ফেরদৌস ও দানিয়েল গ্রুপের সদস্যরা প্রতিনিয়ত মাসদাইর ঘোষেরবাগ, খানকামোড় ও বটতলা এলাকায় মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধ কর্ম চালিয়ে যাচ্ছে। এতে বাধা প্রদান করা হলে মাসদাইর বাড়ৈভোগ ফারিহা গার্মেন্টস সংলগ্ন মৃত.দেলোয়ার হোসেন @ দেলুর ছেলে দানিয়েল, বাড়ৈভোগ বটতলা এলাকার সাকু মিয়ার ছেলে শুভ,দক্ষিন মাসদাইর ঘোষেরবাগ এলাকার আলী মিয়ার ছেলে জাহিদ, বাড়ৈভোগ বটতলা এলাকার লাবু মিয়ার ছেলে ফেরদৌস,রমজানের নাতি সাব্বির,মাসদাইর ছোট কবরস্থান এলাকার আবুকালামের ছেলে দিপুসহ অজ্ঞাতনামা আরো ১০/১২জন ক্ষিপ্ত হয়ে উঠে। মঙ্গলবার (১৬ জানুয়ারী) সন্ধ্যা প্রায় ৭টায় বাড়ৈভোগ এলাকায় সানাউল্লাহ মেম্বারের গ্যারেজের সামনে আমার নাতি হোন্ডা থামিয়ে অনিকের বন্ধু শহীদের ছেলে জুম্মন ও বুলু’র সাথে কথা বলছিলো। এ সময় বিবাদীরা আমার নাতিকে উদ্দ্যোশ্যে করে অকথ্য ভাষায় হালাগাল করে। এক পর্যায়ে ১নং বিবাদীর কোমড়ে লুকিয়ে রাখা চাপাতি দিয়ে ওকে হত্যার উদ্দ্যেশে মাথার মধ্যে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। ২নং বিবাদীর হাতে থাকা চাকু দিয়ে অীনকের মাথায় কোপ মারিলে সে ডান হাতে তা প্রতিহত করতে গেলে ডান হাতের কজি¦র উপর লেগে কাটা জখম হয়। এসময় অঅমার নাতি মাটিতে পড়ে গেলে অন্যান্য বিবাদীরা ধারালো কিরিচ দিয়ে অনিকের ডান ও বাম হাটুর নিচে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। ৪নং বিবাদী আমার বন্ধুর নাতি বুলুকে হত্যার জন্য কিরিচ দিয়ে মাথায় অঅঘাত করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ডান হাতে লেগে রক্তাক্ত জখম হয়। ৫ ও ৬নং বিবাদী অনিকের বন্ধু জুম্মনকেও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। সংবাদ পেয়ে আমি ও আমার পুত্রা সোহাগ উভয়ে অনিক ও তার বন্ধুকে বাচাতে এগিয়ে গেলে বিবাদীরা আমাদেরকেও কাঠের ডাসা দিয়ে পিটিয়ে ও অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এ সময় ১ ও ২নং বিবাদী আমার নাতির ব্যবহৃত আর-ওয়ান-৫ ভার্সন বি-৩ মোটরসাইকেলটি কুপিয়ে প্রায় ৩০/৪০ হাজার টাকার ক্ষতিসাধন, ৩নং বিবাদী আমার নাতির প্যান্টের পকেটে থাকা ৫ হাজার টাকা, হাতে থাকা ৮ আনা ওজনের স্বর্নের ব্যাচলেট যার মুল্য ৫০ হাজার টাকা এবং ৫নং বিবাদী অঅমার পকেটে থাকা ২৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় আমাদের আত্মচিৎকারে এগিয়ে আসলে বিবাদীরা আইনের আশ্রয় নিলে জীবনের তরে শেষ করে ফেলার হুমকী দিয়ে দ্রুত চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অনিক, বুলু ও জুম্মনকে খানপুর ৩০০ শষ্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অনিক ও বুলুকে আশংকাজনক দেখে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত রেফার্ড করেন। এবং আমার পুত্রা সোহাগকে নারায়ণগঞ্জ ১০০ শষ্যা হাসপাতালে নিয়ে সেখানকার চিকিৎসক তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহতদের মধ্যে অনিকের অবস্থা আশংকাজনক বলে জানান তার স্বজনরা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেই সঙ্গে অভিযুক্তদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..