মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি

মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর ১২নং ওয়ার্ড শাখার প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, শতবর্ষ পুরনো এই সংগঠন দেশ ও জাতির কল্যাণে সবসময় সেবক হয়ে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় সামনে অনুষ্ঠিতব্য নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। শনিবার (২৩ আগস্ট) বাদ আসর শহরের চাষাড়া অফিসে এ প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।

মাওলানা ফেরদাউসুর রহমান আরো বলেন, ইতোমধ্যে আমরা নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসেন কাসেমীকে জোটবদ্ধভাবে প্রার্থী করেছি। এ নিয়ে সমালোচনা হলেও সময়মতো ভোটের সিল মেরে আমরা তাঁকে বিজয়ী করে সংসদে পাঠাব ইনশাআল্লাহ।

তিনি বলেন, অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি কেন নারায়ণগঞ্জ-৫ আসনে চুপ করে আছি। আমি চুপ নই, তবে যেখানে সামান্য ভোটে জয় সম্ভব নয় সেখানে আমরা নির্বাচন করব না। যদি দল আমাকে জোটবদ্ধভাবে ওই আসনে প্রার্থী করে, তবে আমি অবশ্যই লড়াই করব।

মডেল মাসুদকে উদ্দেশ করে তিনি বলেন, “আমার প্রিয় ভাই মাসুদ ‘মেড ইন নারায়ণগঞ্জ’ স্লোগান দিয়েছেন। এ কারণে তিনি সমালোচনার মুখে পড়েছেন। কিন্তু সমালোচনা করছে তারা-ই যারা ‘মেড ইন নারায়ণগঞ্জ’ নয়। মাসুদ ভাইয়ের মতো মানুষ নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য খুব দরকার। নারায়ণগঞ্জের জনগণ যদি তাঁকে পাশে পায়, তবে এমপি হওয়ার দরকার নেই- তিনি একাই সমালোচকদের জবাব দিতে সক্ষম।”

তিনি আরো বলেন, “মাসুদ ভাই, এত সমালোচনার মধ্যেও আপনি যেভাবে ধৈর্য ধরে মুচকি হাসি দিয়ে এড়িয়ে যান, তা সত্যিই বিস্ময়কর। আমরা জানি, আপনাকে ধৈর্য ধরতে মূল জায়গা থেকেই আহ্বান জানানো হয়েছে।”

নারায়ণগঞ্জ-৫ আসন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সহযোদ্ধা, উন্নয়নের কান্ডারী মাসুদুজ্জামান মাসুদ ভাইকে যদি জোট থেকে মনোনয়ন দেওয়া হয়, তবে আমি ঘোষণা দিচ্ছি- আমার সর্বোচ্চ শক্তি দিয়ে তাঁর পাশে থাকব, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী। বিশেষ অতিথি ছিলেন মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুনাওয়ার হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর ১২নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ আব্দুশ শাকুর।

এছাড়া মাওলানা তাইজুল ইসলাম আব্বাস, মাওলানা আবু বক্কর, মাওলানা তৈয়বুল হোসেন, মোঃ শাহিন, মাওলানা সালাউদ্দিন, মাওলানা সাজ্জাদ, মাওলানা কামরুল হাসান দায়েমীসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচকরা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান এবং দেশের চলমান সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় উলামায়ে কেরামের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..