মীর মোজাম্মেল আলী স্মৃতি সংসদের ঈদ উপহার সামগ্রী বিতরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মীর মোজাম্মেল আলী স্মৃতি সংসদের ঈদ উপহার সামগ্রী বিতরণ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

মীর মোজাম্মেল আলী স্মৃতি সংসদের ঈদ উপহার সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
মীর মোজাম্মেল আলী স্মৃতি সংসদের ঈদ উপহার সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই চিনি ও শাড়ি লুঙ্গি বিতরণ করেছেন মরহুম মীর মোজাম্মেল আলী স্মৃতি সংসদ। শুক্রবার (৫ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রেইনবো মোড় এলাকায় মরহুম মীর মোজাম্মেল আলী স্মৃতি সংসদ এর উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ফতুল্লা থানা যুবলীগ নেতা ওমর ফারুক আবিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুলা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, ফতুল্লা থানা যুবলীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ দেলোয়ার, বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ মনিরুজ্জামান মনির ও মোঃ এমদাদ হোসেন।

বিতরণী অনুষ্ঠানে মীর সোহেল আলী বলেন, হতদরিদ্র অসহায় মানুষদের সেবা করা একটি মহৎ কাজ। এ ক্ষেত্রে যাদের সহযোগীতায় মরহুম মীর মোজাম্মেল আলী স্মৃতি সংসদ সাধারণ মানুষের পাশে থেকে ঈদ উপহার হিসেবে সেমাই চিনি ও শাড়ি লুঙ্গি বিতরণ করছে। আমি প্রত্যেক সদস্যদের অভিভন্দন জানাই। পাশাপাশি ভবিষ্যতে আরো সমাজসেবামূলক কাজ করে এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি।

অনুষ্ঠানটি আয়োজন করে, নিরব হোসেন সাঈদ, মোঃ সিহাব, মোঃ নিহান, শান্ত আহম্মেদ ও মোঃ দুলাল।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..