মেয়র আইভীর বাড়ির ইট খুলে নেবার হুমকি বিএনপি নেতা টিপুর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মেয়র আইভীর বাড়ির ইট খুলে নেবার হুমকি বিএনপি নেতা টিপুর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

মেয়র আইভীর বাড়ির ইট খুলে নেবার হুমকি বিএনপি নেতা টিপুর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
মেয়র আইভীর বাড়ির ইট খুলে নেবার হুমকি বিএনপি নেতা টিপুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘বাড়ির ইট খুলে নেবার’ হুমকি দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপির এক কর্মসূচিতে বক্তব্য প্রদানের সময় তিনি এ হুমকি দেন৷

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানও উপস্থিত ছিলেন।

সিটি মেয়রের নাম উল্লেখ করে টিপু বলেন, “সব পালিয়ে গিয়েছে, আর আপনি দেওভোগে এখনও বসে আছেন। আমরা যদি নির্দেশ দেই তাহলে আপনার ওই হোয়াইট হাউজের (নগরীর দেওভোগে সাদা রঙের আইভীর পৈত্রিক বাড়ি) একটি ইটও থাকবে না। অতএব আপনি সাবধান হয়ে যান। আপনি আর এক পাও আগাবেন না।’

মেয়র আইভী বিএনপির কার্যালয় দখল করেছেন বলে অভিযোগ করে বিএনপির এ নেতা আরও বলেন, ‘আপনি বিএনপির অফিস দখল করেছেন। কোটি টাকা আত্মসাৎ করেছেন। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের নামে অনেক দুর্নীতি করেছেন। আমরা চাই না বাংলাদেশের সুষ্ঠু ধারার নির্বাচনের আগে কোন সন্ত্রাসী, খুনি হাসিনার প্রেতাত্মা এদেশে থাকুক।’

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে ‘খুনি’ আখ্যায়িত করে টিপু বলেন, ‘আমরা শান্তিতে থাকতে চাই। নারায়ণগঞ্জবাসীকে শান্তিতে থাকতে দেন। বাংলাদেশের মানুষদের শান্তিতে ঘুমাতে দেন। এই দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চেষ্টা করবেন না।’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..