যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনা-শামীম ওসমানসহ ১৩৪ জনের বিরুদ্ধে মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনা-শামীম ওসমানসহ ১৩৪ জনের বিরুদ্ধে মামলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনা-শামীম ওসমানসহ ১৩৪ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনা-শামীম ওসমানসহ ১৩৪ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাফেজ সোলাইমান (১৯) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি একেএম শামীম ওসমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৫ আগস্ট) যাত্রাবাড়ী থানায় নিহতের ভাই মোঃ শামীম কবির বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দিপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৩৪ জনকে আসামী করা হয়েছে। সেই সাথে ১০০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে।

মামলার এজহার সূত্রে জানা গেছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পন্ড করার জন্য আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠনের সমর্থিত নেতাকর্মীরা একজোট হয়ে আগ্নেয়াস্ত্র, পিন্ডল শটগান, ককটেল, লাঠিসোঠা, ইটপাটকেল, রামদা, বাঁশ ইত্যাদিতে সজ্জিত হয়ে যেআইনী জনতাবন্ধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এবং জনমনে আতংক তৈরী করেন। হাফেজ সোলাইমান (১৯) ঐদিন আনুমানিক দুপুর দেড়টার সময় যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে রাস্তার উপর পৌছালে দুষ্কৃতিকারীদের ছোড়া গুলিতে হাফেজ সোলাইমান এর ডানপাশের রানে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। অজ্ঞাতনানা পথচারীদের সহায়তায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথি মধ্যে আনুমানিক সাড়ে চারটার সময় সে মৃত্যুবরণ করে।

মামলায় নামীয় আসামীরা হলেন- শেখ হাসিনা, আসাদুজ্জামান খাঁন কামাল, ওবায়দুল কাদের, এ্যাডঃ আনিসুল হক, ডাক্তার দিপু মনি, জুনায়েদ আহমেদ পলক, এ.কে.এম শামিম ওসমান, আব্দুল করিম ওরফে ডিস বাবু, টুন্ডা খোকন, আক্তারুজ্জামান, মেহেদী, বিপ্লব কুমার সাহা, হাবীবুল্লাহ কাচপুরী, মাছুম পারভেজ, সিরাজ মন্ডল, মোঃ ফাহাদ হোসেন ফারুক, মোঃ শাহিন মেম্বার, আমান উল্লাহ মেম্বার, মোঃ দিদার সুলতান, মোঃ আসিফুদ্দিন আহমেদ, শরিফুল হক সাদেকী, এসএম রানা, লিটন সাহা, রামু সাহা, কাউছার আহম্মেদ, সুজিত সাহা, ইব্রাহিম চেঙ্গিস, অনুপ কুমার সাহা, মাসুদ আহমেদ চৌধুরী, ফজর আলী, শওকত আলী ও ইয়ানবী।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..