যানজট নিরসনে দৃষ্টান্ত দেখাচ্ছেন টিআই এডমিন আবদুল করিম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
যানজট নিরসনে দৃষ্টান্ত দেখাচ্ছেন টিআই এডমিন আবদুল করিম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

যানজট নিরসনে দৃষ্টান্ত দেখাচ্ছেন টিআই এডমিন আবদুল করিম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
যানজট নিরসনে দৃষ্টান্ত দেখাচ্ছেন টিআই এডমিন আবদুল করিম
ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) শেখ মোঃ আবদুল করিম।

রাজধানী ঢাকার পরই বৃহত্তম শিল্পনগরী ও ব্যস্ততম জেলা হিসেবে নারায়ণগঞ্জের অবস্থান অন্যতম। বিভিন্নভাবে যানজট নিরসনের চেষ্টা চালাচ্ছে সরকার। ট্রাফিক নিয়ন্ত্রণে সর্বদা সর্বোচ্চটা নিয়োজিত করছেন দায়িত্বপ্রাপ্তরা। তবুও যেন মিলছে না প্রতিকার। তবে এসবের ভিড়েও ব্যতিক্রম চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জ মহানগরী এলাকায়। পুরোনো যানজটের চিত্র সেখানে উধাও। নেই ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার ভোগান্তি। আর এসবের নেপথ্যে রয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) শেখ মোঃ আবদুল করিম।

একান্ত সাক্ষাৎকালে ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) শেখ মোঃ আবদুল করিম বলেন, প্রাচ্চ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ জেলায় বহু মানুষের বসবাস। এখানে শিল্পাঞ্চল সহ নানা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান রয়েছে। দৈনন্দিন কর্মস্থলে যাতায়াত ও শিল্পাঞ্চলের গাড়িগুলো শহরে প্রবেশের কারণে প্রতিনিয়ত সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এই যানজটের কারনে সাধারণ মানুষকে পোহাতে হয় চরম দূর্ভোগ। বিগত দিনে জেলা পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহন করলেও তার সুফল পায়নি নারায়ণগঞ্জের মানুষ। দীর্ঘদিনের অসহনীয় যানজট থেকে মানুষকে স্বস্তি দেয়ার লক্ষ্যে জেলার বর্তমান সুযোগ্য পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের নির্দেশে কাজ করে যাচ্ছি।

শেখ মোঃ আবদুল করিম বলেন, চীনের দুঃখ যেমন ছিলো হোয়াংহো তেমনি নারায়ণগঞ্জের মানুষের দুঃখ ছিলো শহরের যানজট। সেই যানজট নিরসন করতে পারা অবশ্যই আমাদের জন্য একটি ইতিবাচক ঘটনা। তবে কৃতিত্ব আমার একার নয়। নারায়ণগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্যারের বিশেষ সহযোগিতা না থাকলে এটি সম্ভব হতো না।

তিনি আরও বলেন, নগরীতে ট্রাফিক বিভাগে কর্মরত প্রতিটি পুলিশ সদস্য নারায়ণগঞ্জ বাসীকে নির্বিগ্নে চলাচল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ট্রাফিক বিভাগের এ কাজের ধারা অব্যাহত থাকবে নারায়ণগঞ্জবাসীর জন্য।

শেখ মোঃ আবদুল করিম মনে করেন, সুশৃঙ্খল জাতির প্রথম প্রতিচ্ছবি সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা। দেশের মানুষ ট্রাফিক আইন মেনে চললেই সুশৃঙ্খল জাতি গড়ে উঠবে। আর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে গড়ে উঠবে স্মার্ট নগরী, তারপর স্মার্ট বাংলাদেশ।

এদিকে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জবাসী। সেই সাথে এ ধারাবাহিকতা রক্ষা করতে জেলা পুলিশের প্রতি অনুরোধ করেছেন নারায়ণগঞ্জবাসী। নারায়ণগঞ্জবাসীর মতে, জেলা পুলিশ চাইলে সব সম্ভব। আমরা নারায়ণগঞ্জে আমাদের চলার জন্য ফুটপাত থাকলেও তা এতদিন চোখে দেখিনি হকারদের কারণে। যেই ফুটপাতে তাকাতাম সেখানেই দেখতাম হকার। কিন্তু এখন তো আর সেই চিত্র দেখিনা কারণ পুলিশ তৎপর। মানুষ এখন নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারছেন। শহরেও একেবারে কমেছে যানজট। নারায়ণগঞ্জ এখন ঢাকাসহ সারাদেশে মডেল হিসেবে পরিণত হয়েছে।

জানা যায়, রমজান শুরুর আগেই ঘোষণা দিয়ে প্রথম রমজান থেকে নগরী যানজটমুক্ত করে পুলিশ। নগরীর প্রধান প্রধান সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করে, অবৈধ পার্কিং সরিয়ে দিয়ে এ অসম্ভবকে সম্ভব করে পুলিশ।

শুধু তাই নয়, যানজটের সৃষ্টি না হয় সেজন্য নিজে তদারকি এবং সমন্বয়ের সাথে যথাযথ দায়িত্ব পালন করছেন ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) শেখ মোঃ আবদুল করিম। সশরীরে উপস্থিত হন সব জায়গায়। তাই রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা নির্মাণ সামগ্রী, বিক্রয় পণ্য, হকার অবৈধ পার্কিং বলা চলে রীতিমতো উধাও। এলোপাথাড়ি বাস পার্কিংও বন্ধ হয়েছে।

ইফতারের পুরো সময়টা জুড়ে কর্তব্যরত ট্রাফিক বিভাগের প্রত্যেকেই মাঠে থাকেন যানজট নিরসনে। তাইতো পবিত্র রমজান মসে স্বস্তি ফিরেছে নারায়ণগঞ্জের কর্মজীবী মানুষদের মাঝে। তারা সময়মতো বাসায় ফিরে ইফতার করতে পারছে পরিবারের সঙ্গে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..