যুবদল নেতা এখন তাতী লীগের সদস্য সচিব!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
যুবদল নেতা এখন তাতী লীগের সদস্য সচিব!
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

যুবদল নেতা এখন তাতী লীগের সদস্য সচিব!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
যুবদল নেতা এখন তাতী লীগের সদস্য সচিব!

এক সময়ের যুবদল নেতা বর্তমানে তাতীলীগের সদস্য সচিবের পদ পাওয়া ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীরা। যুবদল নেতা মোঃ জামানকে সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ড তাতী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব করায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের একাধিক নেতা-কর্মী।

জানা যায়, ২০০৫ সালের ২৭ জুন নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন গোদনাইল নগর পঞ্চায়েত শাখা ১নং ওয়ার্ড যুবদলের পুরাতন কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে মোঃ জামানকে সহ-কৃষি বিষয়ক সম্পাদক করা হয়।

যুবদলের এই নেতাকে ওয়ার্ড কমিটির সদস্য সচিব করায় ক্ষোভ প্রকাশ করে একাধিক নেতা-কর্মী জানায়, এসব লোক ব্যক্তি স্বার্থের উদ্দেশ্যে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনে ঢুকে নিজের আখের গোছাতে ব্যস্ত থাকে। এরা দলকে ভালোবাসেনা, দলের জন্য কিছুই করে না।

দলের নাম ভাঙিয়ে জড়িয়ে পড়ে অপকর্মে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। এছাড়াও এসব হাইব্রিডদের কারণে দলের ত্যাগী নেতারাও কোণঠাসা হয়ে পড়ছেন।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের আহ্বায়ক মোঃ লিটন জানান, মোঃ জামান নামে কাউকে চিনেন না। আহ্বায়ক কমিটিতে জামান নামে কেউ আছে কি না, সেটিও তিনি জানেন না।

নারায়ণগঞ্জ মহানগর তাতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ.এম ফারুক সাহেদ জানান, বর্তমান আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব হিসেবে মোঃ জামান রয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..