যুবলীগ নেতা হত্যার ঘটনায় এক যুবক আটক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
যুবলীগ নেতা হত্যার ঘটনায় এক যুবক আটক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

যুবলীগ নেতা হত্যার ঘটনায় এক যুবক আটক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
যুবলীগ নেতা হত্যার ঘটনায় এক যুবক আটক

অটো থেকে নেমে যাওয়ায় যুবলীগ নেতা নজরুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। শনিবার (২৭ জানুয়ারি) সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম মোঃ রানা (৩৫)। সে সোনারগাঁও উপজেলার মাঝের চর এলাকার সোহরাব মেম্বারের ছেলে।

র‌্যাব-১১ মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোনারগাঁও নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক ও চর নোয়াগাঁও গ্রামের শফেদ আলী ভূঁইয়ার ছেলে নজরুল ইসলাম ২৫ জানুয়ারি বিকেল আনুমানিক পৌনে ৪টায় রূপগঞ্জের ভূলতা-গাউছিয়া এলাকায় ব্যবসায়ের কাজে যাচ্ছিলেন। পথে উপজেলার জামপুর ইউনিয়নের মাঝের চর বাসস্ট্যান্ডে গাউছিয়া যাওয়ার জন্য অটোরিকশায় উঠেন। দীর্ঘ সময় কোনো যাত্রী না উঠার কারণে তিনি অটোরিকশা থেকে নেমে অন্য আরেকটি গাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করেন। এ সময় অটোরিকশা থেকে নেমে যাওয়ার কারণে অটোরিকশার লাইনম্যান জাকির হোসেন ও অটোচালক দায়েন ও রানার সঙ্গে তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে লাইনম্যান জাকির হোসেন, দায়েন ও রানা লাঠি দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাদের সাথে স্ট্যান্ডের অন্যান্য অটোচালকরা ভিকটিমকে কিল ঘুষি ও মারধর করে। তাদের পিটুনিতে ঘটনাস্থলে নজরুল ইসলাম অজ্ঞান হয়ে পড়লে, তাকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব আরও জানায়, এই ঘটনায় পরদিন রাতে নিহতের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাঝের চর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের লাইনম্যান জাকির হোসেন, দায়েন ও রানা’সহ সাতজনের নাম উল্লেখসহ আরও পাঁচজনকে অজ্ঞাত আসামী করা হয়। আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..