যৌক্তিক সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে হবে : অধ্যাপক মুজিবুর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
যৌক্তিক সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে হবে : অধ্যাপক মুজিবুর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

যৌক্তিক সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে হবে : অধ্যাপক মুজিবুর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
যৌক্তিক সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে হবে : অধ্যাপক মুজিবুর

যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেন, রুকনদের আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। নিজেকে পরিবার ও সমাজের মাঝে উত্তম মানুষ হিসাবে উপস্থাপন করতে হবে। মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে। প্রতিনিয়ত কুরআন হাদীস ও ইসলামী সাহিত্য হক আদায় করে পড়তে হবে। রুকনদের দানের হাতকে প্রসারিত করতে হবে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, তিনি বলেন রাসুল (সাঃ) এর সীরাত অধ্যায়নের প্রতি আমাদের কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বর্তমানে বাজারে নতুন নতুন বহু সীরাত গ্রন্থ রয়েছে তা সংগ্রহ করে পড়তে হবে। রুকনদের আত্মগঠনে সচেষ্ট হয়ে পরিবারের কাছে উত্তম আর্দশ হতে হবে।

কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার, বর্তমান পরিস্থিতিতে রুকনদের করনীয়, সংগঠন সম্প্রসারণ, ইউনিট বৃদ্ধি, কর্মী বৃদ্ধি, ও বাইতুল মাল বৃদ্ধি সহ নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীকে গন মানুষের সংগঠনে পরিনত করা সেই সাথে সংগঠনের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন ও রুকনদের ময়দানে তৎপরতা বৃদ্ধির আহবান জানান।

মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় উক্ত রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ ও জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার।

এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন ও মহানগরী কর্ম পরিষদেরর সদস্য বৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..