রাত পোহালেই ৩ উপজেলায় ভোট গ্রহন শুরু
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রাত পোহালেই ৩ উপজেলায় ভোট গ্রহন শুরু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

রাত পোহালেই ৩ উপজেলায় ভোট গ্রহন শুরু

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
রাত পোহালেই ৩ উপজেলায় ভোট গ্রহন শুরু

রাত পোহালেই নারায়ণগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে ৩ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলার মধ্যে রয়েছে, সোনারগাঁও, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলা। মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

এ উপলক্ষ্যে সোমবার (২০ মে) ব্যালেট ব্যতিত নির্বাচনী সকল সরঞ্জাম সংশ্লিষ্ট এলাকার সংশ্লিষ্টদের হাতে সরবরাহ করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি লাইভ নারায়ণগঞ্জকে জানান, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ উপলক্ষে দুপুরে সকল প্রিসাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। শুধু মাত্র ব্যালেট পেপার ভোটের দিন সকালে পৌঁছানো হবে।

নির্বাচন কমিশন সূত্রে, রূপগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৬০৭ জন, যাতে পুরুষের সংখ্যা ২ লাখ ৫১ জন আর মহিলা সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৫৪ জন। নির্বাচনে, উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ভোট প্রয়োগের জন্য ১৪২ টি ভোট কেন্দ্রে থাকবে ১ হাজার ১১ টি ভোট কক্ষ। এই উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণের জন্য থাকবেন ১৪২ জন প্রিজাইডিং কর্মকর্তা, ১০১১ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২০২২ জন পোলিং অফিসার।

আড়াইহাজার উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৪৮৭ জন। যাতে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ২২ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৪৬২ জন। নির্বাচনে, উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ভোট প্রয়োগের জন্য ১৩৯ টি ভোট কেন্দ্রে থাকবে ৯১৯ টি ভোট কক্ষ। এই উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণের জন্য থাকবেন ১৩৯ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৯১৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৮৩৮ জন পোলিং অফিসার।

সোনারগা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৬৬৮ জন। যাতে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৪১৪ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২৫৪ জন। নির্বাচনে, উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ভোট প্রয়োগের জন্য ১৪২ টি ভোট কেন্দ্রে থাকবে ৯৬২ টি ভোট কক্ষ। এই উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণের জন্য থাকবেন ১৪২ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৯৬২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৯২৪ জন পোলিং অফিসার।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..