রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে আইভী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে আইভী
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসির কাছে টাকা দাবি, প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার ট্যাক্সি মালিকদের পাশে এড. টিপু : প্রতিবাদ সভায় মনির ফতুল্লায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার আল আমিন আপনাদের সন্তান, দায়িত্বও আপনারদের : ফতুল্লাবাসীকে হাসনাত সড়ক বন্ধ করে মনির কাসেমীর সভা, জনগণের ভোগান্তি ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার এনসিপির প্রার্থীর ওপর হামলার চেষ্টার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে পথসভায় আসছেন তারেক রহমান এমপি প্রার্থী ইসমাইল সিরাজীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় বিপুল অস্ত্র ও মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী ‘ফাইটার মনির’ গ্রেফতার ধানের শীষ বনাম ‘বিদ্রোহী’ আতঙ্ক : চাপের মুখে জোট প্রার্থী ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি

রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে আইভী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে আইভী

দুই দিনের রিমান্ড শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে তাকে তোলা হলে বিচারক পুনরায় তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল ইসলাম হত্যা মামলায় পুলিশ সাবেক সিটি মেয়রের দুই দিনের রিমান্ড পেয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

এর আগে গত মঙ্গলবার সেলিনা হায়াৎ আইভীকে কারাগার থেকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে দুই দিন ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গত রবিবার বিকেলে পুলিশ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নূর মোহসীন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই শুনানিতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সেলিনা হায়াৎ আইভী।

প্রসঙ্গদ, গত ৯ মে সকালে নগরীর দেওভোগ এলাকার নিজ বাসা থেকে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা হায়াৎ আইভী।

এদিকে, মিনারুল হত্যা মামলাটিতে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছেন সেলিনা হায়াৎ আইভী। তার আইনজীবী এড. আওলাদ হোসেন গত মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীমের আদালতে এ আবেদন করেন। পরে আদালত জামিন শুনানির জন্য আগামী ২ জুন তারিখ ধার্য করেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..