রূপগঞ্জের মাদক মামলায় যুবকের ১৩ বছরের কারাদণ্ড
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জের মাদক মামলায় যুবকের ১৩ বছরের কারাদণ্ড
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

রূপগঞ্জের মাদক মামলায় যুবকের ১৩ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
রূপগঞ্জের মাদক মামলায় যুবকের ১৩ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দায়ের করা মাদক মামলায় মোঃ রায়হান (৩২) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অন্য ধারায় তাকে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভুঁইয়া এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোঃ রায়হান রূপগঞ্জের জাঙ্গীর এলাকার মোঃ সেলিমের ছেলে।

এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আব্দুর রশিদ বলেন, রূপগঞ্জ থানার দায়ের করা মাদক মামলায় আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ শামীম হোসাইন বলেন, ২০২২ সালের ২২ জুলাই রুপগঞ্জ থানা পুলিশ টহলরত অবস্থায় জাঙ্গীর এলাকা থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় দ্রব্যসহ রায়হানকে আটক করে। পরে এই ঘটনায় পুলিশ রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই সাথে আদালত বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..