রূপগঞ্জে অটোচালক বাবুল হত্যায় গ্রেপ্তার ৫, অটোরিক্সা উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে অটোচালক বাবুল হত্যায় গ্রেপ্তার ৫, অটোরিক্সা উদ্ধার
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

রূপগঞ্জে অটোচালক বাবুল হত্যায় গ্রেপ্তার ৫, অটোরিক্সা উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
রূপগঞ্জে অটোচালক বাবুল হত্যায় গ্রেপ্তার ৫, অটোরিক্সা উদ্ধার

রূপগঞ্জে অটোরিক্সা চালক বাবুল হত্যায় জড়িত ৫ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে রূপগঞ্জের দাউদপুর ও নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ।

গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানাধীন শরীফপুর এলাকার কাশেমের ছেলে শুক্কুর মিয়া, গাজীপুরের পূবাইল থানাধীন নয়ানি পাড়ার শাহীন মোল্লার ছেলে আহাদ মোল্লা, আওলাদের ছেলে হাবিবুর রহমান হবু, মানিকগঞ্জের হরিরামপুর থানাধীন গঙ্গানগর এলাকার শান্ত মিয়ার ছেলে সোহান ও নরসিংদীর বানিয়াছল এলাকার কুটি মিয়ার ছেলে দেলোয়ার হোসেন।

পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, গত ২৩ নভেম্বর শনিবার বিকালে অটোরিক্সা নিয়ে নিজ বাড়ী গাজীপুরের পূবাইল কাজীপাড়া থেকে বের হয় চালক বাবুল মিয়া। সেই থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এদিকে ২৪ নভেম্বর রবিবার বেলা ১০ টারদিকে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকার ধান ক্ষেত থেকে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত চালক বাবুলের ছেলে সোহাগ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার সূত্র ধরে উপজেলার দাউপুর থেকে শুক্কুর মিয়া, আহাদ মোল্লা, হাবিবুর ও সোহানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে নরসিংদীর বানিয়াছল এলাকা থেকে দেলোয়ার হোসেনকে ছিনতাই হওয়া অটোরিক্সাসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অটোরিকশা ছিনতাই করতে গিয়ে বাবুলকে হত্যার ঘটনা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..