রূপগঞ্জে দলে অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির প্রতিবাদ মিছিল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে দলে অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির প্রতিবাদ মিছিল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

রূপগঞ্জে দলে অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির প্রতিবাদ মিছিল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
রূপগঞ্জে দলে অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির প্রতিবাদ মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপিতে অনুপ্রবেশকারী ঠেকাতে প্রতিবাদ মিছিল করেছে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সোমবার সকালে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলটি কাঞ্চন পৌর বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে কাঞ্চন দক্ষিণ বাজার এলাকায় প্রদক্ষিণ করে।

প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, কাঞ্চন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ মিয়া, যুগ্ম আহবায়ক রোকন মিয়া, যুবদল নেতা শাহীন মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুল্লা মোল্লা, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জজ মিয়া, কাঞ্চন পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল মাহমুদ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, সহ-সভাপতি শওকত ওসমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি করছে। তাই আওয়ামী সন্ত্রাসী যেন বিএনপির কোন নেতাকর্মীদের প্রলোবন দেখিয়ে দলে প্রবেশ করতে না পারে সে দিকে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্যথায় তারা বিএনপিতে প্রবেশ করে দলের সুনাম নষ্ট করবে। তাই কোন ভাবেই আওয়ামী দোষরদের বিএনপিতে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা তাদের মদদ দেবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বিএনপি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..