রূপগঞ্জে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

রূপগঞ্জে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
রূপগঞ্জে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) বিকেলের দিকে মুড়াপাড়া জমিদার বাড়ির পুকুরে শিথিল (২৪) নামে ওই শিক্ষার্থীর সাথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী শিথিল ঢাকার খিলক্ষেত কুরাতলী পূর্বপাড়া এলাকার বাসিন্দা আবদুল ওয়াহিদের ছেলে। সে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিথিল ও তার সাত বন্ধু মিলে উপজেলার মুড়াপাড়া জমিদার বাড়িতে ঘুরতে আসে। প্রচন্ড তাপদাহের কারণে স্বস্তি পেতে কয়েক জন মিলে গোসল করতে জমিদার বাড়ির পুকুরে নামে। গোসলের একপর্যায়ে শিথিল পানিতে তলিয়ে যান। পরে তার বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার আগেই স্থানীয় এলাকার লোকজন তার মরদেহ উদ্ধার করে।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) দীপক চন্দ্র সাহা বলেন, জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে ওই যুবক পনিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী পানি থেকে তার মরদেহ উদ্ধার করে। যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..