রূপগঞ্জে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, গুলি : নিহত ১
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, গুলি : নিহত ১
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

রূপগঞ্জে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, গুলি : নিহত ১

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
রূপগঞ্জে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, গুলি : নিহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপরাধের সম্রাজ্য খ্যাত চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দ্বন্দ্বে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে হাসিব নামের এক যুবদল কর্মী নিহত হয়েছে। এ ছাড়াও উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবদলের কর্মী হাসিব চনপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজির আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের শামীম ও সেচ্ছাসেকদলের রব্বানীর সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে চনপাড়া সেচ্ছাসেবক দল সমর্থিত রবিনের সাথে একই এলাকার যুবদল সমর্থিত মনিরের কথা কাটাকাটি ও এক পর্যায়ে মারামারি হয়।

বিষয়টি মীমাংসার স্বার্থে যুবদল নেতা শামীম ও সেচ্ছাসেবকদল নেতা করিম এবং রাব্বানীর সাথে বৈঠক হয়। বৈঠকে মীমাংসা না হয়ে উল্টো দুইপক্ষ উত্তেজিত হয়ে উঠে। এ সময় খবর পেয়ে দুই পক্ষের কর্মী সমর্থকেরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে।

এতে উভয় পক্ষের, বাসার, রাসেল, হাসিবসহ গুলিবিদ্ধ হয়ে অন্তত ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে হাসিব সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বর্তমানে চনপাড়া বস্তিতে আসামিদের গ্রেফতারে অভিযান করছে যৌথবাহিনী। সেখানে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

নিহতের বড় ভাই যুবদল কর্মী বাবু বলেন, গত মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ী রবিনকে এলাকার কয়েকজন আটক করে। এ সময় কায়েতপাড়া ইউনিয়ন সেচ্ছাসেকদলের কর্মী রব্বানী ও তার লোকজন এসে তাকে ছাড়িয়ে নেয়। পরে তারা তাদের লোকজন নিয়ে সকালে আমাদের ওপর হামলা চালায় এতে আমার ছোট ভাই হাসিব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমার ভাই হত্যার বিচার চাই।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম বলেন, আমি এলাকায় নেই। শুনেছি রবীন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করায় কায়েতপাড়া ইউনিয়ন সেচ্ছাসেকদলের কর্মী রব্বানীর লোকজন আমার যুবদলের কর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সয়ম ঘটনাস্থলেই যুবদল নেতা বাবুর ছোট ভাই হাসিব মারা যায়। এ ঘটনায় তার পরিবার আইনি ব্যবস্থা নেবে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনা শুনেছি। রব্বানী আমার সঙ্গে সেচ্ছাসেবক দল করে। এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ (গ সার্কেল) সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী হাসান বলেন, গতকাল রাতে চনপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটে। এতে হাসিব নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

পরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দোষী ব্যক্তি যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..