রূপগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

রূপগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
রূপগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জ থেকে ৩’শ ১২ বোতল বিদেশী মদ সহ মোঃ জামির মিয়া (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যায় জেলার রূপগঞ্জ থানার মাহনা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় পালিয়ে যেতে সক্ষম হয় মোঃ আরমান নামের অপর এক মাদক ব্যবসায়ী।

গ্রেফতারকৃত জামির মিয়া রূপগঞ্জ থানার মাহনা পূর্বপাড়ার মৃত আতিকুর রহমানের পুত্র।

জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ‘ক’ অঞ্চলের উপ পরিদর্শক ফয়েজ আহমেদ, সহকারী উপ-পরিদর্শক মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার সন্ধ্যা ছয়টার দিকে রূপগঞ্জ থানার মাহনার সুরুজ হাজীর আম বাগানের দক্ষিণ পাশের বাগানের গেইটের সামনে অভিযান চালিয়ে ৩’শ ১২ বোতল বিদেশী মদ সহ মোঃ জামির মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তবে পালিয়ে যেতে সক্ষম হয় মোঃ আরমান নামের অপর এক মাদক ব্যবসায়ী।

এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে মাদক আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..