রূপগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

রূপগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
রূপগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোঃ জুয়েল মিয়া (২৮) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে আরও ৫০ হাজার জরিমানা করেছেন আদালত। রবিবার (৩০ জুন) বিকেলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোঃ জুয়েল মিয়া রূপগঞ্জের ইছাখালি এলাকার মোঃ মারফত আলীর ছেলে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, রূপগঞ্জের নগরপাড়া এলাকার মোঃ সিরাজ ভূইয়ার মেয়ে সুমি আক্তারের সাথে ইছাখালি এলাকার মোঃ মারফত আলীর ছেলে মোঃ জুয়েল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমি আক্তারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলো। মেয়ের সুখের কথা চিন্তা করে দাবীকৃত যৌতুক বাবদ জুয়েলকে ৯০ হাজার প্রদান করা হয়। কিছুদিন পর আবার ২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি মোটর সাইকেল যৌতুক দাবী করে।

তিনি আরও বলেন, সুমি আক্তার এর প্রতিবাদ করলে তাকে মারধর করে। সে বাবার বাড়ি চলে গেলে বাবা মো. সিরাজ ভূইয়া টাকা যোগাড় করে মোটর সাইকেল কিনে দিবেন বলে মেয়েকে স্বামী বাড়িতে পাঠান।

কিন্তু মোটর সাইকেল কিনে দিতে দেরি হওয়ায় ২০১৭ সালের ১৭ জুন সন্ধায় শ্বাসরোধ করে সুমিকে হত্যা করে। এই ঘটনায় বাবা মো. সিরাজ ভূইয়া রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে ৭ জন সাক্ষীর সাক্ষপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আবদুর রশিদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় জুয়েল মিয়া নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাদীপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..