রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা পাচ্ছেন ৯ কবি-সাহিত্যিক-সংগঠক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা পাচ্ছেন ৯ কবি-সাহিত্যিক-সংগঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসির কাছে টাকা দাবি, প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার ট্যাক্সি মালিকদের পাশে এড. টিপু : প্রতিবাদ সভায় মনির ফতুল্লায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার আল আমিন আপনাদের সন্তান, দায়িত্বও আপনারদের : ফতুল্লাবাসীকে হাসনাত সড়ক বন্ধ করে মনির কাসেমীর সভা, জনগণের ভোগান্তি ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার এনসিপির প্রার্থীর ওপর হামলার চেষ্টার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে পথসভায় আসছেন তারেক রহমান এমপি প্রার্থী ইসমাইল সিরাজীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় বিপুল অস্ত্র ও মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী ‘ফাইটার মনির’ গ্রেফতার ধানের শীষ বনাম ‘বিদ্রোহী’ আতঙ্ক : চাপের মুখে জোট প্রার্থী ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি

রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা পাচ্ছেন ৯ কবি-সাহিত্যিক-সংগঠক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা পাচ্ছেন ৯ কবি-সাহিত্যিক-সংগঠক

রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা-২০২৩ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এই সম্মাননা ঘোষণা করা হয়। এবার সম্মাননায় এসেছে ভিন্নতা। নবীন-তরুণ-প্রবীণের মধ্যে ঘটানো হয়েছে মেলবন্ধন। সম্মাননা পাচ্ছেন ৯ কবি, সাহিত্যিক ও সংগঠক। আগামী ৪ অক্টোবর তাদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা স্মারক।

এবার কবিতায় আল হাফিজ ও এ এস এম এনামুল হক প্রিন্স, গল্পে সৈয়দ আহসান কবীর ও সৈয়দ এনাম-উল আজিম, উপন্যাসে আলহাজ¦ লুৎফা জালাল, প্রবন্ধে পুরস্কার পাচ্ছেন মোঃ শফিকুল ইসলাম আরজু ও এম সামাদ মতিন এবং ছড়ায় মোঃ আলী আশরাফ সিকদার সম্মাননা পাচ্ছেন। এছাড়া সংগঠক বিভাগে সম্মাননা পাচ্ছেন জাহাঙ্গীর ডালিম।

রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা-২০২৩ বাস্তবায়ন পর্ষদ জানিয়েছে, ৪ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই ৯ গুণি কবি, সাহিত্যিক ও সংগঠকের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

রৌদ্রছায়া প্রকাশের সত্বাধিকারী কথাশিল্পী আহমেদ রউফ বলেন, ‘এবার প্রবীণ-তরুণ-নবীন পাশাপাশি নবীনদের মনোনীত করা হয়েছে। এতে একটি যোগসূত্র তৈরি হবে। নবীনদের লেখা আরও সমৃদ্ধ হবে বলে আমাদের বিশ্বাস।’ ‘সুন্দরের জন্য সাহিত্য-স্লোগানকে সামনে রেখে শিল্পসাহিত্য এগিয়ে নেওয়ার প্রত্যয়ে রৌদ্রছায়া কাজ করে যাচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সম্মাননা লেখালেখিকে আরও সতর্ক করে তোলে। গুণী লেখক-কবিগণ এখন থেকে আরও শক্তিশালী লেখা উপহার দেওয়ার মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সবার সাথে আমারা আলোর পথে ভালোর পথে এগিয়ে যেতে চাই। এভাবে রৌদ্রছায়া হয়ে উঠুক সবার।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..