র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২ ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার যৌথ বাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে মোহাম্মদ আলীর মতবিনিময় দেওভোগে যৌথ বাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার

র‌্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৮০ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (১৯ জুন) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১’র কোম্পানি কমান্ডার মোঃ নাঈম উল হক।

এর আগে গতকাল রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর দশমিনা থানার নলখোলা এলাকা থেকে মোঃ বেল্লাল খান তুহিন (৩৮) কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ৭ জানুয়ারি বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।

হাজী জুয়েলারীর দুই ব্যবসায়ী মোজাম্মেল হক হুমায়ুন (৫২) ও ফজলে রাব্বি (২৮) ঢাকার বায়তুল মোকাররমে স্বর্ণ বিক্রি শেষে গুলিস্তান থেকে বাসে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন।

বিকেল ৩টার দিকে একটি সাদা মাইক্রোবাস বাসটির গতিরোধ করে। এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে ওই দুই ব্যবসায়ীকে টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে নিয়ে যায়।

পরে তাদের মারধর করে চোখ বেঁধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২ লাখ ৩৭ হাজার ৯১০ টাকা, একটি আইফোন-১৬, দুটি মোবাইল ফোন ও একটি সোনার আংটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..