র‌্যাব পরিচয়ে ৫২ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৪
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
র‌্যাব পরিচয়ে ৫২ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৪
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

র‌্যাব পরিচয়ে ৫২ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
র‌্যাব পরিচয়ে ৫২ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে র‌্যাব পরিচয়ে গাড়ি থামিয়ে ৫২ লাখ টাকা লুটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।

তিনি জানান, গত বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে লুট হওয়া ৪ লাখ ৪৯ হাজার টাকা, ৩টি কালো রঙের র‌্যাবের কটি, ১টি সেনাবাহিনীর রঙের কাঁধের ব্যাগ, ১টি লেজার লাইট, ১টি কালো রঙের খেলনা রিভালবার, ১ জোড়া হ্যান্ডকাফ, ২টি মাথার ক্যাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- কুমিল্লার হোমনার মৃত মোশারফ হোসেনের ছেলে শামীম আহম্মেদ সবুজ (৩৪), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আরেজ মিয়ার ছেলে ইকবাল হোসেন ওরফে ইসলাম (৪৫), শেরপুরের শ্রীবদ্দীর সৈয়দুর রহমানের ছেলে হাফিজুর রহমান ওরফে সুমন এবং পিরোজপুর সদরের মৃত দেলোয়ারের ছেলে আব্দুর রহমান মেহেদী (৩০)।

পুলিশ জানায়, গত ২৩ মে রাত পৌনে নয়টার দিকে আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দুপ্তারা এলাকায় র‌্যাব পরিচয়ে ব্যবসায়ী আব্দুল বাতেনের গাড়ি থামিয়ে ৫২ লাখ টাকা লুট করে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি। এই ঘটনায় ২৫ মে আড়াইহাজার থানায় একটি মামলা করেন আব্দুল।

চাইলাউ মারমা জানান, “গ্রেপ্তার আসামিরা র‌্যাব পরিচয়ে তল্লাশির নামে আব্দুল বাতেন, তার মেয়ের জামাই ও চালককে গাড়ি থেকে নামায়। পরে তাদের হাত ও মুখ বেঁধে ৫২ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীরা ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ জানালে পুলিশ ধাওয়া দিয়ে গাড়িটি উদ্ধার করতে পারলেও আসামিরা পালিয়ে যায়। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

“গ্রেপ্তার আসামিরা প্রায় সময় একইভাবে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও পূর্বাচল ৩০০ ফিট সড়কে এইভাবে ডাকাতি করে থাকে। দস্যুতা ও ছিনতাইয়ের অভিযোগে ইকবালের বিরুদ্ধে ৮টি, মেহেদী ও শামীমের বিরুদ্ধে ৪টি করে এবং হাফিজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..