লঞ্চে বোরকা পড়ে ছিনতাই, গ্রেফতার ৩
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
লঞ্চে বোরকা পড়ে ছিনতাই, গ্রেফতার ৩
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

লঞ্চে বোরকা পড়ে ছিনতাই, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
লঞ্চে বোরকা পড়ে ছিনতাই, গ্রেফতার ৩

ঢাকার সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চে নারীদের বোরকা পড়ে কৌশলে ছিনতাই করার সময় নারায়ণগঞ্জের সদর থানা এলাকার তিনজনকে আটক করেছে নৌপুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নারায়ণগঞ্জ সদর থানার জিমখানা এলাকার সাব্বির (২০), আরাফাত (২২) ও রুবেল (৩৪)।

পাগলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, একটি চক্র বোরকা পড়ে লঞ্চে ও লঞ্চঘাটে লোকসমাগমে কৌশলে লোকজনদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। কেউ প্রতিবাদ করলে শ্লীলতাহানির অভিযোগ এনে গণধোলাইয়ের ভয় দেখানো হতো। এ চক্রটিকে ধরার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছি। রাতে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে সাব্বিরকে বোরকা পড়া অবস্থায় ধরা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা দুটি মোবাইল ও বেশকিছু টাকা জব্দ করা হয়েছে। যাদের কাছ থেকে ছিনতাই করা হয়েছে তারা এসে তাদের মোবাইল ও টাকা শনাক্ত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..