শহরে ইউরোটেক্স শ্রমিকদের মানববন্ধন, হুশিয়ারী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শহরে ইউরোটেক্স শ্রমিকদের মানববন্ধন, হুশিয়ারী
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

শহরে ইউরোটেক্স শ্রমিকদের মানববন্ধন, হুশিয়ারী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
শহরে ইউরোটেক্স শ্রমিকদের মানববন্ধন, হুশিয়ারী

ইউরোটেক্স শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা মামলা দাবি করে ওই মামলা প্রত্যাহার করতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউরোটেক্স শ্রমিকরা। এ সময় শ্রমিকরা মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন। শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে শ্রমিক নেতা রায়হান শরীফের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধননে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শ্রমিক নেতা সালাউদ্দীন, মো. রাশেদ, নির্যাতিত শ্রমিক ইউসুফ, লিজা, জেসমিন, শাকিল ও ইউরোটেক্সের নির্যাতিত অন্যান্য শ্রমিকগণ।

মানববন্ধনে বক্তাগণ বলেন, ইউরোটেক্স শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বেশ কিছু দিন যাবত শ্রমিক ও মালিকের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। প্রশাসনের উদ্যোগে কিছু দাবি মালিক মেনে নিবে বলে কথা দিলেও মালিক সে কথা রাখেনি।

মালিক কোন শ্রমিক ছাঁটাই ও কোন প্রকার মামলা দিয়ে হয়রানি না করার প্রতিশ্রুতি দিয়ে বাস্তবে মালিক তাই করছে বর্তমানে। তিন শতাধিক অধিক শ্রমিকদের নোটিশ দিয়ে কাজ থেকে অব্যাহতি দেয়া, শ্রমিকদের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে শ্রমিকদের হয়রানি করছে মালিক পক্ষ।
প্রশাসন শ্রমিকদের এসব হবে না বলে আশ্বাস দিলেও বর্তমানে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। শ্রমিকদের দাবি মালিক এই মিথ্যা মামলা প্রত্যাহার করবে এবং শ্রমিকদের সকল দেনা পাওনা মিটিয়ে দ্রুত এই সমস্যা সমাধান করতে হবে।

নয়তো পূনরায় আবার শ্রমিকদের এই হয়রানির প্রতিবাদে শ্রমিকরা খুব শীঘ্রই কঠোর আন্দোলনের ডাক দিবে। তখন মালিক ও প্রশাসনের মিথ্যা আশ্বাসে তারা ঘরে ফিরে যাবে না।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..