শামীম ওসমান এমপির কর্মী হয়ে বেঁচে থাকতে চাই : আজমত আলী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শামীম ওসমান এমপির কর্মী হয়ে বেঁচে থাকতে চাই : আজমত আলী
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

শামীম ওসমান এমপির কর্মী হয়ে বেঁচে থাকতে চাই : আজমত আলী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
শামীম ওসমান এমপির কর্মী হয়ে বেঁচে থাকতে চাই : আজমত আলী

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলী বলেছেন, আমাদের পরিবার বঙ্গবন্ধুর আর্দশ ও নীতিকে বুকে ধারণ করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছে। একান্ত সাক্ষাৎকারে আজমত আলী বলেন, আমার নেতা নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার ও গণমানুষের নেতা শামীম ওসমানকে ভালবেসে দীর্ঘ ৩৫ বছর যাবত আওয়ামী লীগের সাথে জড়িত আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোন ধরনের অপপ্রচার ও কুৎসা শামীম ওসমান এমপি ও আওয়ামী লীগ হতে দূরে রাখতে পারবেনা।

আজমত আলী আরো বলেন, ৯১ সালে বিএনপি জামায়াত জোট এবং ২০০১ সালে বিএনপি জামায়াত জোটের শাসনামলে আমার পরিবারের প্রতি যে নির্যাতন, নীপিড়ন চালিয়েছিল। একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল আমাদের পরিবারের উপর কুতুবআইলে কেউ এরকম শিকার হয়নি।

আমার বড় ভাই আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল। বর্তমানে ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা।

একটি কুচক্রী মহল আমাকে জড়িয়ে একটি কাল্পনিক মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমি নাকি ফতুল্লা থানা যুবলীগের একটি পদ ৫০ লাখ টাকায় কিনতে মিশনে নেমেছি। যা হাস্যকর ছাড়া কিছু নয়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমার নেতা ও রাজনৈতিক গুরু শামীম ওসমান এমপি ভাই যেখানে রাখবেন আমি সেখানে থাকবো। আমরা হাইব্রিড নই। আমাদের পরিবার সবসময় আওয়ামী লীগের সাথে আছে আগামীতে থাকবে। আমরা বঙ্গবন্ধু ও শামীম ওসমান ভাইকে ভালবাসি। কোন পদের জন্য রাজনীতি করিনা।

আমার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই যিনি বা যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। তাদের কাছে প্রশ্ন রেখে বলেন, তারা কোথা থেকে আজগুবি খবর পেলেন। আমি ৫০ লাখ টাকা দিয়ে ফতুল্লা থানা যুবলীগের পদ কিনছি। এসব মিথ্যা, বানোয়াট ও অপপ্রচার।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..