শীতলক্ষ্যায় নিখোঁজ বাস চালকের মরদেহ উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শীতলক্ষ্যায় নিখোঁজ বাস চালকের মরদেহ উদ্ধার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

শীতলক্ষ্যায় নিখোঁজ বাস চালকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
শীতলক্ষ্যায় নিখোঁজ বাস চালকের মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যায় নিখোঁজ বাস চালক আল আমিন (২৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ অভিযান চালিয়ে এ মরদেহ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাটের পল্টুন থেকে পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হয় আল আমিন।

নিহত আল আমিন ফতুল্লা থানার মাসদাইর গোরস্থান এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। সে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে আনন্দ পরিবহনে চালক হিসেবে কর্মরত ছিলেন।

জানাগেছে, বৃহস্পতিবার রাতের বন্ধুদের সাথে মাদক সেবন করে আল আমি। মাদক সেবনের পর নিয়ন্ত্রণ হারিয়ে পা ফসকে নদীতে পরে নিখোঁজ হয় সে। পরে বন্ধুরা পুলিশকে অবহিত করলে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ১২ ঘন্টা পর সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ নৌ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহর মাথায় আঘাতের চিহ্ন আছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..