শীতলক্ষ্যা নদীতে পুলিশের অভিযানে ৪ চাঁদাবাজ আটক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শীতলক্ষ্যা নদীতে পুলিশের অভিযানে ৪ চাঁদাবাজ আটক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

শীতলক্ষ্যা নদীতে পুলিশের অভিযানে ৪ চাঁদাবাজ আটক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
শীতলক্ষ্যা নদীতে পুলিশের অভিযানে ৪ চাঁদাবাজ আটক

শীতলক্ষ্যা নদীতে চাঁদাবাজি করার সময় হাতে নাতে ৪ চাঁদাবাজকে আটক করেছে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে শীতলক্ষ্যা নদীর শান্তিনগর এলাকা থেকে তাদের আটক করে সদর নৌ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির কাজে ব্যবহৃত দুটি লাঠি ও চাঁদাবাজির নগদ ৮ হাজার ১শ’ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- নরসিংদী সদর উপজেলার বড়গুষ্ঠি এলাকার মোঃ হাতেম আলীর ছেলে, মোঃ আবু বক্কর সিদ্দিক (১৯), চর কিশোরগঞ্জ মোল্লা পাড়া এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৫), উত্তর কোটগাঁও মোঃ মহিউদ্দিন মিয়ার ছেলে মোঃ মোবারক হোসেন (৫৪), মুন্সীগঞ্জ সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪২)।,

এ বিষয়ে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, এরা সবাই চিহ্নিত চাঁদাবাজ। দীর্ঘদিন ধরেই তারা এ চাঁদাবাজির সাথে যুক্ত। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আজ (গতকাল) খুব সকাল থেকেই শীতলক্ষ্যা নদীতে অভিযান চালাই। অভিযানের এক পর্যায়ে শান্তিনগর এলাকার মধ্যবর্তি স্থান থেকে ৪ জন চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হই। এবং তাদের কাছ থেকে চাঁদাবাজির কাজে ব্যবহৃত দুটি লাঠি ও চাঁদাবাজির নগদ ৮ হাজার একশত টাকা উদ্ধার করি। এটা আমাদের নিয়মিত অভিযান। যতদিন না শীতলক্ষ্যা নদী চাঁদাবাজ মুক্ত না হবে, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..