শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি কায়সার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি কায়সার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি কায়সার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি কায়সার

সোনারগাঁয়ে ৩ হাজার অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। রবিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলা অডিটোরিয়ামে এমপি কায়সারের পক্ষ হতে ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে এই দায়িত্ব দেওয়া হয়।

এসময় নারায়ণগঞ্জ-৩ আসন সোনারগাঁয়ের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বলেন, সরকারি বরাদ্দ একহাজার কম্বলের সাথে আমি নিজ অর্থায়নে আরো কিছু কিনে মোট তিন হাজার তিনশত কম্বল ভাগ করে ১১টি ইউপি চেয়ারম্যানদের দিলাম। আপনারা আমার সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নের সত্যিকার অসহায় শীতার্তদের মধ্যে এই কম্বল বিতরণ করুন, এই অনুরোধ করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সহ-সভাপতি ও সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, মুক্তিযোদ্ধা ওসমান গণি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সহ-সভাপতি আরমান মেরাজ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈয়েদ, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য সেলিম রেজা ও সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি পদপ্রার্থী মামুন আহমাদ রাসেদসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ইউনিয়নের ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ৯ জন চেয়ারম্যানবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..