শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলা শাখার সহ-সভাপতির পদ পেয়েছেন আয়ান খান হিমেল। একইসঙ্গে ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা মীর ওয়াসিফ আলী শুভ’র নেতৃত্বে দীর্ঘদিন যাবত ফতুল্লা ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতি করছেন আয়ান খান হিমেল (মুহাম্মাদ হিমেল)।
গত শুক্রবার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আল মামুনুর রশীদ ও সাধারণ মোঃ নাহিদুর রহমান লাফিজের যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এ কমিটিতে আয়ান খান হিমেল (মুহাম্মাদ হিমেল) এ দায়িত্ব পান।
এ দায়িত্বের মাধ্যমে ছাত্র রাজনীতিতে উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে চান। পদ পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আয়ান খান হিমেল (মুহাম্মাদ হিমেল) বলেন, যারা আমাকে সহ-সভাপতি পদের মতো গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। অতীতের মতো সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে সংগঠনের জন্য কাজ করবো। সুসময়ের পাশাপাশি দুঃসময়েও পাশে থেকে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পতাকা উড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এ উদীয়মান ছাত্র নেতা।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের সুযোগ্য পুত্র একেএম অয়ন ওসমানের দিক-নির্দেশনায় আমরা নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা, স্কুল-কলেজ গুলোতে কমিটি গঠন করার মাধ্যমে নেতৃত্ব তৈরি করব। জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরব এবং সকলের সহযোগীতায় শিশু কিশোরদের অধিকার ও শিশু নির্যাতন রোধে কাজ করবো।
আপনার মন্তব্য প্রদান করুন...