শেখ হাসিনার ফাঁসির দাবিতে ফতুল্লা ৬নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শেখ হাসিনার ফাঁসির দাবিতে ফতুল্লা ৬নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

শেখ হাসিনার ফাঁসির দাবিতে ফতুল্লা ৬নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
শেখ হাসিনার ফাঁসির দাবিতে ফতুল্লা ৬নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ

শেখ হাসিনার ফাঁসির দাবিতে সাবেক ফতুল্লা থানা ছাত্রদল নেতা ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাটের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকা থেকে এই বিক্ষোভ শুরু হয়।

এসময় সাবেক ফতুল্লা থানা ছাত্রদল নেতা ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট বলেন, খুনি শেখ হাসিনাকে এ দেশে এনে বিচারের মাধ্যমে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে। তিনি বলেন, কোন ভাই, কোন নেতা কি বললো তা দেখার সময় নেই, যারা রাজপথে থেকেছে, আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায়ণ করা হবে।

তিনি আরও বলেন, এদেশের বাতাসে লাশের গন্ধ ভেসে বেড়াচ্ছে। খুনি হাসিনার ফাঁসি না হলে স্বৈরাচার পতন আন্দোলনে যেসব ছাত্র-জনতা প্রাণ দিয়েছে, সেসব আত্মাগুলো শান্তি পাবে না। শেখ হাসিনাকে এদেশে এনে তার এবং দোসরদের ফাঁসির দাবী জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা তাতীদলের সভাপতি ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মিঠু খান, ফতুল্লা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম, ফতুল্লা ইউনিয়ন যুবদলের ১নং কার্যকরী সদস্য মমিন ইসলাম, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাতুল, আমির, সোহেল, সবুজ, স্বপন, মামুন, রাজ্জাক, বাবু, শরিফ, ফেরদৌস, ফোরকান, আরিফ, জুয়েল, রনি, জনি, শুক্কুর, রাতুল ও সাগর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..