শেখ হাসিনার ফাঁসির দাবিতে ফতুল্লা বিএনপির বিক্ষোভ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শেখ হাসিনার ফাঁসির দাবিতে ফতুল্লা বিএনপির বিক্ষোভ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেখ হাসিনার ফাঁসির দাবিতে ফতুল্লা বিএনপির বিক্ষোভ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
শেখ হাসিনার ফাঁসির দাবিতে ফতুল্লা বিএনপির বিক্ষোভ

শেখ হাসিনার ফাঁসির দাবিতে ফতুল্লা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে ফতুল্লা ডিআইটি মাঠ থেকে এই বিক্ষোভ শুরু হয়।

এসময় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, খুনি শেখ হাসিনাকে এ দেশে এনে বিচারের মাধ্যমে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে। তিনি বলেন, কোন ভাই, কোন নেতা কি বল্ল তা দেখার সময় নেই, যারা রাজপথে থেকেছে, আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায় করা হবে।

থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী বলেন, এদের বাতাসে লাশের গন্ধ ভেসে বেড়াচ্ছে। খুনি হাসিনার ফাঁসি না হলে স্বৈরাচার পতন আন্দোলনে যেসব ছাত্র-জনতা প্রাণ দিয়েছে, সেসব আত্মাগুলো শান্তি পাবে না। শেখ হাসিনাকে এদেশে এনে তার এবং দোসরদের ফাঁসির দাবী জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন সিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আঃ খালেক টিপু, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর, ফতুল্লা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী ও ফতুল্লা ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুসলিম আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..