সংবাদ প্রকাশের পর প্রাপ্তি সিটিতে তিতাসের অভিযান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সংবাদ প্রকাশের পর প্রাপ্তি সিটিতে তিতাসের অভিযান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

সংবাদ প্রকাশের পর প্রাপ্তি সিটিতে তিতাসের অভিযান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
সংবাদ প্রকাশের পর প্রাপ্তি সিটিতে তিতাসের অভিযান

জাতীয় দৈনিক ও স্থানীয় কয়েকটি পত্রিকাসহ অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন ফতুল্লা জোন।

দালালদের নিয়ন্ত্রণ নারায়ণগঞ্জ তিতাস, অবৈধ গ্যাস সংযোগের হিড়িক শিরোনামে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পরপরই নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নন্দলালপুর এলাকার প্রাপ্তি সিটি সহ আশপাশের এলাকা গুলোতে অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কায়েমপুর ফতুল্লা জোন।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

এ সময় ৭ টি বাড়িতে অবৈধভাবে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। দিনব্যাপী চলা অভিযানে প্রায় দুই হাজার ফিট পাইপ মাটি খুঁড়ে বের করে সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস।

অভিযানে উপস্থিত ছিলেন তিতাস ডিস্ট্রিবিউশন ফতুল্লা জোনের প্রকৌশলী ব্যবস্থাপক মোঃ মশিউর রহমান। এ সময় সংযোগ প্রদান কারী গিয়াসউদ্দিন চৌধুরী নামের এক গ্যাস চোর চক্রের দালালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।

গ্যাস চোরচক্র দালালদের খপ্পরে পড়েই এমন হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীরা। সরকারি ভাবে আবাসিক গ্যাস সংযোগ দেয়া সম্পন্ন বন্ধ রয়েছে সেটি জেনেও তারা এই অবৈধ পন্থায় গ্যাস সংযোগ ব্যবহার করে আসছে।

সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন অভিযান চলাকালীন অবস্থায় বলেন, প্রথম বারের মতো সতর্ক করে দিয়ে সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হলো। এরপর যদি আপনারা অবৈধভাবে আবার গ্যাস সংযোগ নেন তাহলে আপনাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জেল জরিমানার করা হবে ।

অভিযান শেষে ফতুল্লা জোনের প্রকৌশলী ব্যবস্থাপক মশিউর রহমান বলেন, আমরা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করছি এই ধরনের অবৈধ সংযোগ না দিতে পারে আমরা তিতাসের পক্ষ থেকে নিয়মিত নজরদারিতে রাখবো।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..