সাংবাদিক ফাহমিদা এমির পিতা সাবেক উপ-সচিব আব্দুল হামিদ আর নেই
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাংবাদিক ফাহমিদা এমির পিতা সাবেক উপ-সচিব আব্দুল হামিদ আর নেই
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ

সাংবাদিক ফাহমিদা এমির পিতা সাবেক উপ-সচিব আব্দুল হামিদ আর নেই

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
সাংবাদিক ফাহমিদা এমির পিতা সাবেক উপ-সচিব আব্দুল হামিদ আর নেই

সাংবাদিক ফাহমিদা এমির পিতা এবং সাংবাদিক জুয়েল মেহেদীর শশুর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব মোঃ আব্দুল হামিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গত ৩ আগস্ট, রবিবার দিবাগত রাত ২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

মোঃ আব্দুল হামিদ একজন অত্যন্ত সৎ, নীতিবান ও পরহেজগার মানুষ ছিলেন। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ প্রশাসনিক কর্মকর্তা। তিনি দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সর্বশেষ তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব পদে দায়িত্ব পালন শেষে ২০০১ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

মৃত্যুকালে তিনি এক পুত্র, তিন কন্যা ও ছয়জন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

মরহুম মোঃ আব্দুল হামিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মহল।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..