সাকিবের পর এবার মাহমুদউল্লাহ‘র অবসর ঘোষণা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাকিবের পর এবার মাহমুদউল্লাহ‘র অবসর ঘোষণা
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসির কাছে টাকা দাবি, প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার ট্যাক্সি মালিকদের পাশে এড. টিপু : প্রতিবাদ সভায় মনির ফতুল্লায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার আল আমিন আপনাদের সন্তান, দায়িত্বও আপনারদের : ফতুল্লাবাসীকে হাসনাত সড়ক বন্ধ করে মনির কাসেমীর সভা, জনগণের ভোগান্তি ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার এনসিপির প্রার্থীর ওপর হামলার চেষ্টার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে পথসভায় আসছেন তারেক রহমান এমপি প্রার্থী ইসমাইল সিরাজীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় বিপুল অস্ত্র ও মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী ‘ফাইটার মনির’ গ্রেফতার ধানের শীষ বনাম ‘বিদ্রোহী’ আতঙ্ক : চাপের মুখে জোট প্রার্থী ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি

সাকিবের পর এবার মাহমুদউল্লাহ‘র অবসর ঘোষণা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
সাকিবের পর এবার মাহমুদউল্লাহ‘র অবসর ঘোষণা

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ। দিল্লিতে অবস্থানকালে মঙ্গলবার (৮ অক্টোবর) মাহমুদুল্লাহ এই ঘোষণা দেন। এর আগে, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দিতে পারেন মাহমুদউল্লাহ, সেটির ইঙ্গিত মিলেছিল কদিন আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথাতেই। আজ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সেই অনুমান সত্যি করলেন তিনি। অবসর ঘোষণায় মাহমুদউল্লাহ বলেছেন, ‘এই সিরিজের পরেই টি-টোয়েন্টি থেকে অবসর নেব, এটা আমি সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। এ নিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছি। কোচ, অধিনায়ক, নির্বাচক ও বোর্ড সভাপতিকেও জানিয়েছি।’ এ সময় ক্যারিয়ারে তাঁর কোনো আক্ষেপ আছে কিনা জানতে চাইলে মাহমুদউল্লাহ বলেন, ‘না, আমার কোনো আক্ষেপ নেই।’

২০০৭ সালের সেপ্টেম্বরে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শুরু মাহমুদউল্লাহ এই সংস্করণে খেলেছেন ১৩৯ ম্যাচ, করেছেন ৮ ফিফটি। তাঁর স্ট্রাইকরেট ১১৭.৭৪। ক্যারিয়ারজুড়ে নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে যাওয়া মাহমুদউল্লাহকে বিশেষভাবে মনে রাখতে হবে ২০১৮ সালের মার্চে কলম্বোয় নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সেই অপরাজিত ৪৩ রানের ইনিংসটি দিয়ে, যেটিতে বাংলাদেশ পেয়েছিল শ্বাসরুদ্ধকর এক জয়। ফিনিশিং ভূমিকায় নিজেকে সবচেয়ে সফলভাবে তিনি চিনিয়েছিলেন ২০১৬ এশিয়া কাপে।

২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে আইসিসি এক বছরের নিষেধাজ্ঞা দিলে আকস্মিকভাবে এই সংস্করণে বাংলাদেশ দলের নেতৃত্বে তুলে দেওয়া হয় তাঁর কাঁধে। অধিনায়কত্বের শুরুটা তাঁর জয় দিয়ে, এই দিল্লিতেই ভারতের বিপক্ষে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলেছে তাঁর নেতৃত্বে। তবে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না, এই যুক্তিতে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছুদিন আগে শুধু নেতৃত্বই হারাননি, দল থেকেও বাদ পড়েন।

প্রায় দুই বছরের লম্বা বিরতি দিয়ে মাহমুদউল্লাহ গত মার্চে শ্রীলঙ্কা সিরিজে দলে ফেরেন। খেলেছেন সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপও। আবারও তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন, বর্তমান বয়স—সব মিলিয়ে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নিজের শেষই দেখে ফেলেছেন। অবশ্য এই ভারত সিরিজে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে বেশ প্রশ্নও শুনতে হয়েছে নির্বাচকদের। ৩৯ ছুঁইছুঁই মাহমুদউল্লাহ সব প্রশ্নের ঊর্ধ্বে গিয়ে তরুণদের জায়গা করে দিতে বিদায় জানিয়ে দিলেন এই সংস্করণকে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..