সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ইউএনও অফিস ঘেরাও
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ইউএনও অফিস ঘেরাও
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ইউএনও অফিস ঘেরাও

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ইউএনও অফিস ঘেরাও

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ এনে ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভে সাবেক প্রধান শিক্ষকের অপসারণের দাবি তুলেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী এ দাবিতে বিক্ষোভ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ঘেরাও করে। স্কুল প্রাঙ্গণ থেকে উপজেলা অফিস পর্যন্ত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা সাবেক প্রধান শিক্ষক আহসান হাবিবের অপসারণের দাবি জানায়।

এর আগে ৭দিনের আল্টিমেটাম দিয়ে গত সোমবার ৩০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করে সাধারণ শিক্ষার্থীরা। ৭দিনের মধ্যে কোন ব্যবস্থা না নেওয়ায় আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় ইউএনও অফিস ঘেরাও করে দাপা স্কুলের প্রাক্তন ও বর্তমান সাধারণ শিক্ষার্থীরা। ইউএনও অফিস ঘেরাও করার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদিক সাধারণ শিক্ষার্থীদের কাছে থেকে ৩দিনের সময় নিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন। এসময় মৌখিকভাবে শিক্ষার্থীদের দাবি তিনি মেনে নেন।

এ বিষয়ে মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাফর সাদিক বলেন, সাবেক প্রধান শিক্ষক আহসান হাবিবের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আর পূনর্বহাল করা যাবে না।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী এক বৃদ্ধকে বলাৎকারের অভিযোগে স্কুলের সাবেক প্রধান শিক্ষক আহসান হাবিবকে আটক করে পুলিশ। গত ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ওই বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। ওই সময় বলাৎকারের স্থানের সিসি টিভি ক্যামেরা ও ভিডিও ফুটেজ জব্দ করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..