সাবেক মেয়র আইভীর রিমান্ড শেষে জামিন আবেদন, শুনানি ২ জুন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাবেক মেয়র আইভীর রিমান্ড শেষে জামিন আবেদন, শুনানি ২ জুন
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২ ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার যৌথ বাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে মোহাম্মদ আলীর মতবিনিময় দেওভোগে যৌথ বাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

সাবেক মেয়র আইভীর রিমান্ড শেষে জামিন আবেদন, শুনানি ২ জুন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
সাবেক মেয়র আইভীর রিমান্ড শেষে জামিন আবেদন, শুনানি ২ জুন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা হায়াত আইভীর জামিনের আবেদন করেছেন তার আইনজীবীরা।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এই আবেদন করা হয়। আদালতের বিচারক আবু শামীম আজাদ আগামী ২ জুন জামিনের শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে, গত ২৫ মে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ডা. আইভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন আদালত ৭ কার্যদিবস শেষে আগামী ১ জুন প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়ন আদালতকে জানান যে, রিমান্ডের প্রতিবেদন এখনো দাখিল হয়নি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ২ জুন জামিনের শুনানির দিন ধার্য করেন।

আওয়ামী লীগ নেত্রী আইভীর পক্ষের আইনজীবী এড. আওলাদ হোসেন বলেন, আমরা জামিনের আবেদন করেছি। রিমান্ডের শুনানির প্রতিবেদনের জন্য আদালত আগামী ২ জুন জামিনের শুনানির দিন ধার্য করেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..