সাম্পান সুজ শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাম্পান সুজ শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

সাম্পান সুজ শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
সাম্পান সুজ শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালন

দুই মাসের বকেয়া বেতন পরিশোধ, শ্রমিকের উপর হামলাকারী সন্ত্রাসীদের শাস্তি ও ছাঁটাই-নির্যাতন বন্ধসহ ১২ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সাম্পান সুজ শ্রমিকরা। বুধবার (৬ মার্চ) দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে তারা।

কারখানার শ্রমিক মোবারক হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাচঁপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খাঁন, কারখানার শ্রমিক মিরাজ, মর্জিনা প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সিদ্ধিরগঞ্জে অবস্থিত সাম্পান সুজ লিমিটেড শ্রমিকরা ২ মাস যাবৎ বেতন পায়না। কখনও নিয়মমতো বেতন দেয় না। বেতন চাইলে অকথ্য গালিগালি, মারধর করে। কারখানার মালিক বাংলাদেশ শ্রম আইন মেনে কারখানা পরিচালনা করে না। সরকার ঘোষিত পাদুকা শিল্পের মজুরি গেজেট অনুযায়ী বেতন নির্ধারণ ও পরিশোধ করে না। শ্রম আইন অনুযায়ী চাকরি থেকে ইস্তফা বা রিজাইন দিলে র্সাভিস বেনিফিটের টাকা দেয় না। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সবেতনে ছুটি দেয় না। কারখানায় শ্রমিক অসুস্থ হলে ছুটি বা চিকিৎসা মালিক করায় না এবং এমবিবিএস ডাক্তার রাখে না। শ্রম আইন না মেনে কথায় কথায় শ্রমিকদের ছাটাঁই করে। ১৩ ফেব্রুয়ারি শ্রমিকরা মালিকের কাছে বেতন চাইতে গেলে কারখানায় মালিকের কর্মকর্তা ও বহিরাগতরা শ্রমিকদেও মারধর করে। ৬ জন শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অভিযোগ দেয়া হলেও এখনও কাউকে গ্রেফতার করেনি। শ্রমিকদের ১২ দফা দাবি নিয়ে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে কয়েকবার বসলেও মালিকরা কবে বেতন দিবে তা জানায়নি ও ন্যায্য দাবি বাস্তবায়ন করেনি।

নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকেরা সময়মতো বেতন না পাওয়ায় বাড়িভাড়া ও দোকান বাকি বিল পরিশোধ করতে পারছে না, সন্তানের শিক্ষার খরচ, পরিবারের চিকিৎসা ও অন্যান্য প্রয়োজন মেটাতে পারছে না। বাড়িওয়ালা, দোকানদার খারাপ আচরণ করছে শ্রমিকদের সাথে।

নেতৃবৃন্দ সংকট নিরসনের জন্য জেলা প্রশাসক, কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..