সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি ও দোকান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি ও দোকান
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি ও দোকান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি ও দোকান

সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে ৫টি বসতবাড়ি ও ৩টি দোকান। সোমবার (২৭ জানুয়ারি) ভোরে দক্ষিণ কদমতলী নোয়াপাড়া এলাকায় মনিরের ভাড়াটিয়া বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজী নগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরআগেই বসতবাড়ির ভাড়াটিয়াদের ঘরের টিভি, ফ্রিজ ও আসবাবপত্রসহ এবং দোকানের মালামাল পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটে তা জানা যায়নি।

এ বিষয়ে আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আমরা ভোর পাঁচটা পাঁচে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাদের দুটি ইউনিট প্রায় ঘন্টা খানিক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণটিও প্রাথমিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..