সিদ্ধিরগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

সিদ্ধিরগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
সিদ্ধিরগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসের ব্যাটারি চুরির অভিযোগে মারধরে বাবু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার পরিবারের দাবি মাদকাসক্ত থাকলেও চুরি করার মতো অপরাধী সে ছিল না। রবিবার ২২ এপ্রিল রাতে (নাসিক) ১ নং ওয়ার্ডস্থ হাজী শামসুদ্দিন স্কুল সংলগ্ন এলাকায় মারধরের ঘটনা ঘটলেও সকালে তার বাসায় মৃত্যুবরণ করে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মরদেহটি থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি ছেলেটি চুরি করার দায়ে অজ্ঞাত মানুষজন তাকে মারধর করেছে। ময়নাতদন্তের পর বাকিটা বলতে পারবো।

নিহত ওই যুবক মিজমিজি জোড়া খাম্বা এলাকার বাসিন্দা মৃত ইব্রাহিম বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনতার সঙ্গে কথা বলে জানা যায়, মিজমিজি হাজী শামসুদ্দিন স্কুল সংলগ্নের একটি খালী বালুর মাঠে বাস পার্কিং করে রাখা হয়। গতকাল রাতে মনা নামক একজন বাস মালিকের গাড়ি থেকে ব্যাটারি চুরি করে বিক্রির অপবাদ দিয়ে নিহত যুবকে আটকে বেধড়ক মারধর করেছে কিছুসংখ্যক মানুষ।পরে তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।

নিহত বাবুর মা ফুলমতি বলেন, তার ছেলেকে সোমবার রাতে কিছুসংখ্যক লোকজন মারধর করে তার বাসায় দিয়ে যান। অজ্ঞাত ওই মানুষেরা তার কাছে দাবি করেন যে তার ছেলে বাবু বাস গাড়ির ব্যাটারি চুরি করে ৩৫ হাজার টাকা বিক্রি করেছেন। অতিদ্রুত বাস মালিকের ব্যাটারি ফেরত দিতেও শাসানো হয়েছে।

ফুলমতি বলেন, আমার ছেলে ঘুমের ট্যাবলেট খেতো কিন্তু চুরি করার কোনো ঘটনা হুনি (শোনা) নাই। অয় (বাবু) টাইলসের কাজ করতো। ঈদের পর আর কাজে যায় নাই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছেন, ভিকটিমের পরিবার এখনো আসেনি। তারা আসলেই মামলা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..