সিদ্ধিরগঞ্জে বেঙ্গল পরিবহনের বাস থেকে ‘বোমা সদৃশ বস্তু’ উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে বেঙ্গল পরিবহনের বাস থেকে ‘বোমা সদৃশ বস্তু’ উদ্ধার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

সিদ্ধিরগঞ্জে বেঙ্গল পরিবহনের বাস থেকে ‘বোমা সদৃশ বস্তু’ উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
সিদ্ধিরগঞ্জে বেঙ্গল পরিবহনের বাস থেকে ‘বোমা সদৃশ বস্তু’ উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ‘বোমা সদৃশ বস্তু’ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারী) রাত সোয়া দশটায় এটি উদ্ধার করা হয়। রাজধানীর গাবতলী থেকে ছেড়ে আসা বেঙ্গল পরিবহনের একটি সিটের পেছন থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

বেঙ্গল পরিবহনের সুপারভাইজার হাসান জানান, আমাদের গাড়িটি ঢাকার গাবতলী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় আসলে আমি কতগুলো সিট খালি আছে তা গুনতে থাকি। এ সময় একটি সিটের পেছনে ব্যাগের মধ্যে বোমা সদৃশ এই বস্তুটি দেখতে পাই। কিন্তু ওই সময় সিটে কোন যাত্রী ছিল না। সাথে সাথে বিষয়টি আমি চালককে জানিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড় করাতে বলি। পরে পরে সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি অবহিত করি।

এদিকে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, যাত্রীবাহী বাসে বোমা সদৃশ্য বস্ত উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। বিষয়টি ভালো করে জেনে বিস্তারিত জানানো যাবে।

এছাড়া ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসতেছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..