সিদ্ধিরগঞ্জে শামীম-আইভী-গাজী ও বাবুর বিরুদ্ধে আরেক মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে শামীম-আইভী-গাজী ও বাবুর বিরুদ্ধে আরেক মামলা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

সিদ্ধিরগঞ্জে শামীম-আইভী-গাজী ও বাবুর বিরুদ্ধে আরেক মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
সিদ্ধিরগঞ্জে শামীম-আইভী-গাজী ও বাবুর বিরুদ্ধে আরেক মামলা

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছোড়া গুলিতে মোঃ তুহিন নামে এক রিক্সা চালকের মৃত্যুর ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহেতর স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, রূপগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হানাতসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও অনেক নেতাকর্মীদের আসামী করা হয়েছে।

মামলার এজাহার বাদী উল্লেখ করে বলেন, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন আনুমানিক ৫টার দিকে রিকশাচালক মোঃ তুহিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে গেলে ১ নম্বর আসামি শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলিবর্ষণ করে। তখন শামীম ওসমানের হাতে থাকা অস্ত্র দিয়ে নিহত ব্যক্তিকে উদ্দেশ্য করে গুলি করলে ওই ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হয়। এরপর পরিবার তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলায় অপর আসামীরা হলেন- শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন হাজী, প্রচার সম্পাদক তাজিম বাবু, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি ও তার চেলা মানিক মাষ্টার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূর উদ্দিন মিয়া, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল, বঙ্গবন্ধু কর্মজীবী লীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চাঁন মিয়া, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সিব্বির, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম উপ-কমিটির সদস্য ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল হক রাজু, মিজমিজি পশ্চিমপাড়ার মৃত শহিদ চেয়ারম্যানের ছেলে সফিকুল ইসলাম, মৃত শুকুর আলীর তিন ছেলে আঃ রহমান, ইমরান ও শুভ, মৃত আঃ আজিজের দুই ছেলে সুলতান ও রুহুল আমিন, মুক্তিনগরের মোবারক হোসেনের ছেলে শিবলী সাদিক, আদমজীর বাদলের ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন, সন্ত্রাসী পানি আক্তার, ঢাকা মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার মহিউদ্দিনের ছেলে যুবলীগ ক্যাডার কাইয়ুম, রায়পুরা কড়েরপাড় এলাকার মোশারফ হোসেনের নাজির হোসেন, ধামরাই বড় বেঙ্গলপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে মোঃ তানভির রেজা, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর দূর্গারামপুরের সুরুজ মিয়ার ছেলে রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..