সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৩৭৮ জনের বিরুদ্ধে মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৩৭৮ জনের বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৩৭৮ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৩৭৮ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোঃ রুবেল নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৭৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (২৬ আগস্ট) নিহতের স্ত্রী রুপালী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত করে আসামী করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন।

মামলার এজহারে উল্লেখ করা হয়, ২১ জুলাই সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসামী ও তাদের নেতাকর্মীরা ছাত্র-জনতার উপর গুলি চালালে নিজ দোকানে থেকে বাসায় আসার সময় গুলিবিদ্ধ হন মোঃ রুবেল। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে থাকা চিকিৎসককে আহত রুবেলকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলে। ঢামেকে যাওয়ার পথে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখন একদল লোক এসে আমাদেরকে দ্রুত লাশ দাফন করার জন্য চাপ সৃষ্টি করেন, তখন ভয়ে স্বজনরা তাড়াতাড়ি লাশ নিয়ে বাড়িতে যান। গত ২২ আগস্ট পারিবারিক কবরস্থানে রুবেলকে দাফন করা হয়।

মামলায় আসামিরা হলেন- এ.কে.এম শামিম ওসমান, শাহ নিজাম, আজমেরী ওসমান, অয়ন ওসমান, হাজী ইয়াছিন, মতিউর রহমান মতি, আশরাফ, পানি আক্তার, মানিক মাষ্টার, ভাগিনা মামুন, রাজু আহম্মেদ, নুরউদ্দিন মিয়া, নুরুজ্জামান জজ মিয়া, নূর সালাম, নূরুল হক, মোঃ রহমত উল্লাহ, রুহুল আমিন মোল্লা, আনোয়ার, শাহজালাল বাদল, মোঃ আলী, লোকমান, জামান মিয়া, মিজানুর রহমান দিপ্তি, আব্দুল হাই মেম্বার, মোঃ খোরশেদ, সামাদ ব্যাপারি, হাবিবুল্লাহ হবুল, রাজু, মতিউর রহমান সাগর, মাহবুবুর রহমান, আহম্মেদ কায়সার, সাহরিয়ার বাঙ্গি, সীমান্ত, বিপ্লব, সাইদ হাসান মুন্না, জয়নাল আবেদিন কলার ফারুক, ফয়েজ মজুমদার, বাসেদ, কামরুল, আসলাম, রবিউল, জামাল মিয়া, দেলোয়ার, নুরুলউদ্দিন নুরু, মতিন পাগলা, জাহিদুল ইসলাম সুজন, আনোয়ার হেসেন আনার, নূরুল ইসলাম, মীর শহিদুল আলম, মীর মাকসুদুল হোসেন মুন্না, মেহেদী, আনোয়ার হোসেন আশিক, ইয়াছিন আরাফাত রাসেল, জিসান, স্বপন, সফিকুল ইসলাম, ইফতেখার হোসেন খোকন, কাজী আমির, মোঃ জালাল উদ্দিন, সহিদ হাসান বিটু, মোঃ রনি, বালু শাহজাহান, মাহমুদুল হাসান, বাবু, সালাউদ্দিন, মোঃ পাপ্পু, টুটুল ও তানজিম কবির সজু।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..