সিদ্ধিরগঞ্জে হেলে পড়েছে ছয়তলা ভবন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে হেলে পড়েছে ছয়তলা ভবন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

সিদ্ধিরগঞ্জে হেলে পড়েছে ছয়তলা ভবন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
সিদ্ধিরগঞ্জে হেলে পড়েছে ছয়তলা ভবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘বিশ্বাস মঞ্জিল’ একটি নামের ছয়তলা ভবন হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ এ ভবনটি থেকে কিছুসংখ্যক ভাড়াটিয়া অন্য স্থানে স্থানান্তর হলেও দুর্ঘটনার আশঙ্কা নিয়ে অনেকে এখনো সেখানেই থাকছেন। তারাও শিগগির ভবন ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ভবনটির দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার লিটন মিয়া। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (৬ মে) বিকেলে হীরাঝিল আবাসিক এলাকার ৭ নম্বর রোডে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ভবনটি হেলে পড়ে চৌধুরী ভিলা নামের আরেকটি ভবনের সঙ্গে আটকে আছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ভবনটি হেলে পড়ার খবর শুনে অনেকে দেখতে আসছেন।

স্থানীয়রা বলছেন, ভবনটি নির্মাণের সময় পাইলিং করা হয়নি। এ কারণে একদিকে হেলে পড়েছে। একই ভবনের মালিক পাশাপাশি আরেকটি ভবন নির্মাণ করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, অবসরপ্রাপ্ত সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বিশ্বাসের ভবন এটি। তিনি বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার অবর্তমানে ভবনটির দেখাশোনা করেন লিটন মিয়া নামের এক ব্যক্তি।

লিটন মিয়া জানান, গত পাঁচ বছর ধরে তিনি ভবনটির দায়িত্বে রয়েছেন। হেলে পড়ার বিষয়টি মালিককে জানিয়েছেন।

এ বিষয়ে হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. হাবিবুল্লাহ বলেন, ভবনটি ঝুকিপূর্ণ হওয়ায় ভাড়াটিয়াদের উদ্দেশ্য ৫ মে আমরা একটি নোটিশ পাঠয়েছি। তাদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে।

আদমজী ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে আমাদের টিম পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..