সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদসহ উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদসহ উদ্ধার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদসহ উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদসহ উদ্ধার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও ছাত্র-জনতা বিজয় উল্লাস করেছিলো। ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারীরা গণভবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন সরকারী স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে।

এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা সিদ্ধিরগঞ্জ থানায় আক্রমণ, ভাংচুরসহ অগ্নিসংযোগ করতঃ লুটপাট করে। লুটপাটের এক পর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলা বারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুট করে নিয়ে যায়।

পরবর্তীতে র‌্যাব ১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকোস গোয়েন্দা টীম থানা হতে লুট হওয়া সরকারী সম্পদ উদ্ধারের জন্য সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এরই প্রেক্ষিতে নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১টি চায়না রাইফেল (বাট ভাঙ্গা), ১টি সিজেট পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড সিজেট পিস্তলের গুলি, ১টি গ্যাস গান, ৫টি গ্যাস সেল, ২১টি রাবার বুলেট, ২১টি লেড বল, ১টি এক নলাবন্দুক, ১টি রিভলবার, ১০ রাউন্ড রিভলবারের গুলি, ০৪টি সাউন্ড গ্রেনেড, ৩ টি হ্যান্ডকাপ, ২টি মটর সাইকেল, ১ টি ডিভিআরসহ লুট হওয়া বিভিন্ন সরকারী জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাবের এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..