সোনারগাঁবাসীর ভালোবাসায় সিক্ত খোকা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁবাসীর ভালোবাসায় সিক্ত খোকা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

সোনারগাঁবাসীর ভালোবাসায় সিক্ত খোকা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
সোনারগাঁবাসীর ভালোবাসায় সিক্ত খোকা

সোনারগাঁবাসীর ভালোবাসায় সিক্ত হলেন নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাংসদ লিয়াকত হোসেন খোকা। রোববার (৩১ ডিসেম্বর) বিকালে সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদ্দী, শেখ কান্দি ও চরকামালদি এলাকাসহ আরও বেশ কয়েকটি স্থানে গণসংযোগ করেন খোকা।

এসময় প্রতিটি গণসংযোগেই আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রাস্তার পাড়ে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নারী-পুরুষ, বৃদ্ধা সাধারণ মানুষগুলো, যারা কোন দল করেনা, তারা সকলেই খোকাকে দেখামাত্র পাগলের মত ছুটে আসেন। কেউ খোকাকে জড়িয়ে, আবার কেউ কেউ খোকার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করতে থাকেন। এসময় কয়েকজন বৃদ্ধা মাকে খোকার মাথায় হাত রেখে বলতে শুনা গেছে, ‘বাবা তোমার জন্য রোজা রেখেছি, তোমার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি তুমি যেন পাশ হও।’ তাদের কথা শুনে খোকা অশ্রুসিক্ত হয়ে পড়েন। অশ্রুসিক্ত নয়নে খোকা বলেন, ‘মাগো এটাই আমার অর্জন। আজ আপনাদের ভালোবাসা পেয়ে কেন জানি মনেহচ্ছে, আমার সব পাওয়া হয়ে গেছে।’

পরে খোকা আরও কয়েকটি এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে খোকা বলেন, যাদের ভোট নাই, তারাই হুমকি ধমকি দেয়। যেখানে আমার মাতৃতুল্য মাননীয় প্রধানমন্ত্রী দির্দেশ দিয়েন, ভোট অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য। সেখানা তারা আমার সমর্থক তথা ভোটারদের হুমকি ধমকি দিচ্ছেন। তারা চাচ্ছে এ হুমকি ধমকিতে ভীত হয়ে ভোটাররা যেন ভোট কেন্দ্র না যান। মাননীয় প্রধানমন্ত্রী তো তাদেরই নেত্রী। তাহলে তারা কি তাদের নেত্রীর নির্দেশ পালন করছেন? না। তাহলে এরা কোন আওয়ামী লীগ করে? আসলে এরাই হলো হাইব্রিড। বিএনপি থেকে এসে তারা আওয়ামী লীগকে ক্ষতি করছে। আমি আমার প্রতিদ্বন্ধী, ওনি হিসেবে আমার ভাতিজা। আমি ওনার বাবার সাথে রাজনীতি করেছি। ওনাকে বলবো, আপনি এ হাইব্রিডদের বিষয়ে সাবধান হোন। কেননা, এরা আপনার ও আপনার দল আওয়ামী লীগের ভাবমূর্তিকে নষ্ট করছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..